Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

গয়না লুটতে বাড়ি ঢুকে বৃদ্ধার গলা কাটল যুবক, সব দেখেও কিছু করতে পারলেন না অসুস্থ স্বামী

বেঙ্গালুরুর নেলমঙ্গলায় গয়না লুটতে বাড়িতে ঢুকে বৃদ্ধা শোভার গলা কেটে খুন করল যুবক, সামনে দেখেও কিছু করতে পারলেন না হুইলচেয়ার-বন্দি স্বামী। পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছে।

গয়না লুটতে বাড়ি ঢুকে বৃদ্ধার গলা কাটল যুবক, সব দেখেও কিছু করতে পারলেন না অসুস্থ স্বামী

মৃতা শোভা

গার্গী দাস

শেষ আপডেট: 19 February 2026 18:47

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে (Bengaluru) নারকীয় খুন। নেলমঙ্গলা (Nelamangala) এলাকার পিট স্ট্রিটে (Peet Street) নিজের বাড়িতেই গলা কেটে খুন হলেন ৬০ বছরের মহিলা। পাশে থাকা পক্ষাঘাতগ্রস্ত স্বামী সব দেখলেও কিছুই করার ক্ষমতা ছিল না তাঁর, জানাচ্ছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রুটিন মতো ফিজিওথেরাপিস্ট ডাক্তার বাড়িতে এসে রক্তাক্ত অবস্থায় শোভার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তিনিই প্রতিবেশীদের ডাকলে  বিষয়টি জানাজানি হয়।

দম্পতির কোনও সন্তান নেই। ১২ বছর আগে ব্রেন স্ট্রোক (Brain Stroke) হওয়ায় শোভার স্বামী হুইলচেয়ারে চলাফেরা করেন। বাড়ির সব কাজ থেকে স্বামীর দেখভাল—সবটা একা হাতে সামলাতেন শোভা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বাজার থেকে ফিরছিলেন তিনি। তখনই সোনার গয়না দেখে পিছন থেকে লক্ষ্য করে তাঁকে অনুসরণ করে এক ব্যক্তি।

পুলিশ জানাচ্ছে, বাড়ির কাছে পৌঁছে অভিযুক্ত জল খেতে চাওয়ার অছিলায় শোভার সঙ্গে কথা বলে। বৃদ্ধা ভিতরে জল আনতে যেতেই সে পিছন পিছন ঢুকে পড়ে। তারপর ধারালো ছুরি দিয়ে গলা কেটে খুন করে বলে অভিযোগ। খুনের পর শোভার পরনে থাকা সব সোনার গয়না ছিনিয়ে চম্পট দেয়।

স্থানীয় নেলমঙ্গলা টাউন পুলিশ (Nelamangala Town Police) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হয় অভিযুক্ত শিবকুমার (Shivakumar) নামের ৩৫ বছরের এক দোকানের মালিক। পুলিশ জানিয়েছে, প্রায় ৮ লক্ষ টাকার দেনা (Debt) ছিল বাজারে তার। তা শোধ করতেই টাকা জোগাড় করা খুব দরকার ছিল। শোভার মতো যারা একা থাকেন বা চলাফেরা করেন, তাঁদের টার্গেট করছিল ও। শোভাকে পেয়ে তাই এই কাণ্ড ঘটায়।

শিবকুমার খুনের পর নিজের অ্যাক্টিভা (Activa Scooter) চালিয়ে বাড়ি ফিরে গিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে। কিন্তু স্কুটির রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) দিয়ে খোঁজ করে পুলিশ তাকে পাকড়াও করা হয়েছে। উদ্ধার হয়েছে স্কুটার, খুনে ব্যবহৃত ছুরি এবং তার মোবাইল ফোনও।

পুলিশের দাবি, খুনের বিষয়টা আগে থেকেই ছকে নিয়েছিল শিবকুমার। শোভা বাজারে গেলে সে দোকানে বসে প্রথমে গয়না লক্ষ্য করে পরে কীভাবে কী করা যায় তা ফেঁদে ফেলে। তদন্তকারীরা বলছেন, প্রথমে মনে হয়েছিল হঠাৎ কেউ লুট করতে এসে খুন করেছে (Robbery Murder) কিন্তু আগে থেকেই যে পরিকল্পনা ছিল তা জেরায় স্বীকার করেছে শিবকুমার।

পুরো ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ আরও খতিয়ে দেখছে, শিবকুমারের বিরুদ্ধে কোনও পুরনো অপরাধের নথি আছে কি না। পাশাপাশি, কেউ তাকে এই অপরাধে প্ররোচিত করেছিল কি না।


```