Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'ভারত অন্যতম মহান একজনকে হারাল...', মনমোহন সিংয়ের প্রয়াণে শোকবার্তা বিশ্ব নেতাদের

তাঁর মৃত্যুতে দেশ তো শোকে বিহ্বল হয়েই পড়েছে। বিদেশের একাধিক নেতাও এই খবরে শোকাহত।

'ভারত অন্যতম মহান একজনকে হারাল...', মনমোহন সিংয়ের প্রয়াণে শোকবার্তা বিশ্ব নেতাদের

মনমোহন সিং

শেষ আপডেট: 27 December 2024 07:34

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। দিল্লির এইমস-এ তাঁকে ভর্তি করা হয়েছিল প্রবল শ্বাসকষ্ট নিয়ে। প্রথমে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল বর্ষীয়ান এই রাজনীতিককে। পরে তাঁকে আইসিইউয়ে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে দেশ তো শোকে বিহ্বল হয়েই পড়েছে। বিদেশের একাধিক নেতাও এই খবরে শোকাহত।

মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন মালদ্বীপ, আফগানিস্তানের মতো দেশের সঙ্গে ভারতের সখ্যতা আরও বেশি ছিল। তাই তাঁর প্রয়াণে বার্তা দিয়েছেন এই দেশগুলির প্রাক্তন রাষ্ট্রনেতারা। আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ''ভারত তাঁদের অন্যতম এক মহান ছেলেকে হারাল। মনমোহন সিং আফগানিস্তানের এক প্রকৃত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী ছিলেন। তাঁর প্রয়াণের খবর আমাকে গভীর শোক দিয়েছে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা নেই।'' 

এদিকে মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাসিদ বলছেন, ''ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মালদ্বীপের এক ভীষণ ভাল বন্ধু ছিলেন এবং আমার কাছে পিতাসম। তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই কৃতজ্ঞ।'' 

ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপবের বক্তব্য, ''দুই রাষ্ট্রের সম্পর্ক আরও ভাল করার ক্ষেত্রে মনমোহন সিংয়ের অবদান ভোলা যায় না। তা অপরিসীম। তিনি চলে যাওয়া ভারতের জন্য এক বিরাট ক্ষতি। অর্থনীতিতে তাঁর অবদান ভারতকে অনেকদূর নিয়ে এসেছে।'' 

মনমোহন সিংয়ের হার্টের সমস্যা দীর্ঘদিনের। নরসিংহ রাও জমানায় কেন্দ্রের অর্থমন্ত্রী থাকার সময় প্রথম হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়েছিল মনমোহনের। তারপর ২০০৩ সালে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয় তাঁকে। তার পরের বছরই প্রথম ইউপিএ সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মনমোহন। ২০০৯ সালে লোকসভা ভোটের আগে ফের অসুস্থ হন মনমোহন। সেই সময়ে এইমস হাসপাতালেই দীর্ঘ ১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছিল তাঁর।

তাঁকে শ্রদ্ধা জানিয়ে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হতে পারে বলে খবর কেন্দ্রীয় সরকার সূত্রে। শুক্রবার যাবতীয় নির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে ইতিমধ্যেই। এ বিষয়ে মন্ত্রীসভার বৈঠক হবে সকাল ১১টা নাগাদ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে প্রয়াত প্রধানমন্ত্রীর। 


```