Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'চিৎকার করলেও কেউ সাহায্য করেনি', বেঙ্গালুরুর রাস্তায় তরুণীকে হেনস্থার অভিযোগ

বেঙ্গালুরুর রাস্তায় হেনস্থার শিকার তরুণী।

'চিৎকার করলেও কেউ সাহায্য করেনি', বেঙ্গালুরুর রাস্তায় তরুণীকে হেনস্থার অভিযোগ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 May 2025 13:37

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় হেনস্থার শিকার তরুণী। আকছার এই খবর আমাদের সামনে আসে। তবে অধিকাংশ সময়েই অপমান বা লজ্জায় অনেক মেয়েই তাঁদের সঙ্গে হওয়া অপরাধ নিয়ে মুখ খুলতে চান না। তাঁদেরই শক্তি জোগাতে এগিয়ে এলেন বেঙ্গালুরুর তরুণী (Woman Harassed in Bengaluru)। ভাগ করে নিলেন তাঁর তিক্ত অভিজ্ঞতা। 

এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ওই তরুণী জানান, 'গত বুধবার রাত ১১.৩০ মিনিট নাগাদ বেঙ্গালুরুর (Bengaluru) মারাঠাহালি এলাকায় ইকোওয়ার্ল্ডে একাই হাঁটছিলেন।  হঠাৎ কেউ তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। প্রথমে ভেবেছিলেন, হয়তো দ্রুত গতিতে কেউ সাইকেল চালাচ্ছে। আবারও একটা ধাক্কা লাগলে তাঁর ভুল ভাঙে। সেইসময় সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি, অভিযোগ নির্যাতিতার। 

তিনি আরও জানান, 'আমি পিছনে ঘুরলে দেখতে পাই এক যুবক আমার দিকে এগিয়ে আসছে। সেইসময় ঘটনাস্থলে অনেকেই ছিলেন কিন্তু আমি সাহায্যের জন্য চিৎকার করলেই কেউ আসেনি। অটো চালক, পথচারীদের থেকে সাহায্য চেয়েছি, তাঁরা প্রত্যেকেই আমাকে এড়িয়ে যান।' 

ঘটনার পর ইকোওয়ার্ল্ডের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন তরুণী (Woman Harassed in Bengaluru)। অভিযোগ দায়ের করেন থানায়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। নির্যাতিতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমি আশা করছি দোষী শাস্তি পাবে। যদি সে ছাড় পেয়ে যায় তাহলে অন্য মেয়েদেরকেও হেনস্থা করবে।' এই ঘটনার পর তিনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? এই প্রশ্নের উত্তরে তরুণী বলেন, এখন তিনি আরও সচেতন হয়েছেন। পাশাপাশি, সকল মেয়েদের উদ্দেশে তাঁর বার্তা, সতর্ক থাকতে হবে তবে এই ধরনের পরিস্থিতির শিকার হলে কীভাবে মোকাবিলা করবেন তাও জানতে হবে। 

তরুণী মনে করেন, এই অপরাধের জন্য কেবল কাউকে দোষারোপ করার পরিবর্তে, সমাজে পরিবর্তন আনার জন্য মানুষকে ব্যক্তিগত পর্যায়েও দায়িত্ব নেওয়া শুরু করতে হবে। তাঁর কথায়, 'আমার যদি ছেলে হয়, তাকে আমি প্রয়োজনীয় শিক্ষা দেব। আমাদের সমাজের একটা মানসিকতা আছে ছেলেদের অনেক আচরণেই ছাড়পত্র দেওয়া হয়। তবে ফেমিনিজমের নামে মহিলারাও আজকাল বেশ কিছু ক্ষেত্রে সুবিধা নিতে শুরু করেছে।'

তরুণী বলেন, 'যারা অপরাধ করছে তারাই প্রকৃত 'ভিক্টিম'। মেয়েদের বলব, পর্দার আড়ালে থাকার দরকার নেই। যে ব্যক্তি দোষ করছে তাকে নিজের ভুল বুঝতে হবে। তাঁর কঠিন শাস্তি প্রাপ্য।' 


```