Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পা হড়কে গেল স্বামীর, ভালবাসার মানুষকে বাঁচাতে ৪০ ফুট কুয়োয় ঝাঁপ দিলেন স্ত্রী

হঠাৎই পা পিছলে কুয়োয় পড়ে যান স্বামী। ৪০ ফুট কুয়োয় নেমে ভালবাসার মানুষকে উদ্ধার করলেন স্ত্রী। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে কেরলে।

পা হড়কে গেল স্বামীর, ভালবাসার মানুষকে বাঁচাতে ৪০ ফুট কুয়োয় ঝাঁপ দিলেন স্ত্রী

উদ্ধারের সময়ের ছবি

শেষ আপডেট: 6 February 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎই পা পিছলে কুয়োয় পড়ে যান স্বামী। ৪০ ফুট কুয়োয় নেমে ভালবাসার মানুষকে উদ্ধার করলেন স্ত্রী। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে কেরলে। জানা গিয়েছে পিরাভম পৌরসভার ইলানজিক্কাভিলের বাসিন্দা ৬৪ বছর বয়সি রামেসান পা হড়কে কুয়োতে ​​পড়ে যান। 

সূত্রের খবর, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার রামেসান উঠোনের কাছে লঙ্কা কুড়োচ্ছিলেন। তখনই একটি গাছের ডাল ভেঙে যায়। যার জেরে কুয়োর মধ্যে পড়ে যান তিনি। কুয়োটি প্রায় ৪০ ফুট গভীর ছিল বলে জানা যাচ্ছে। যার নীচে প্রায় পাঁচ ফুট জল ছিল।

রামেসানের স্ত্রী পদ্মম স্বামীকে পড়ে যেতে দেখে তড়িঘড়ি একটি প্লাস্টিকের দড়ি ছুড়ে মারেন। কিন্তু তাতেও কোনও কাজ না হওয়ায় নিজেই ঝাঁপ দেন কুয়োয়। আত্মীয়দের বলেন, তাঁরা জেন দমকলে খবর দেন। 

পিরাভম নিলয়ামের দমকল কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। দড়ি এবং জাল ব্যবহার করে দু'জনকেই ওপরে তুলে নিয়ে আসেন। আহত অবস্থায় স্বামী-স্ত্রী দু'জনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই স্বামীর প্রতি পদ্মামের ভালবাসা, তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন নেটিজেনরা।


```