Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কর্মরত অবস্থায় আত্মহত্যা! দিল্লি বিমানবন্দরের শৌচালয় থেকে উদ্ধার মহিলা জওয়ানের দেহ

কিরণ নামের ওই মহিলা কনস্টেবল কোনও মানসিক সমস্যায় ভুগছিলেন কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

কর্মরত অবস্থায় আত্মহত্যা! দিল্লি বিমানবন্দরের শৌচালয় থেকে উদ্ধার মহিলা জওয়ানের দেহ

ফাইল চিত্র

শেষ আপডেট: 7 March 2025 21:11

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির আন্তর্জাতিক (Delhi Airport) বিমানবন্দরে কর্মরত থাকাকালীনই আত্মহত্যা করলেন এক মহিলা সিআইএসএফ জওয়ান (Women CISF)। বিমানবন্দরের শৌচাগারে নিজেকে গুলি মেরে আত্মঘাতী হন তিনি। সূত্রের খবর, সিআইএসএফ হেড কনস্টেবল পদে ছিলেন ওই জওয়ান। তাঁর মৃত্যুতে অনেক প্রশ্ন উঠেছে। কী কারণে এই ঘটনা ঘটালেন তিনি তা এখনও স্পষ্ট নয়। 

কিরণ নামের ওই মহিলা কনস্টেবল কোনও মানসিক সমস্যায় ভুগছিলেন কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে, পারিবারিক বা অর্থনৈতিক অথবা, অন্য কোনও সমস্যা তাঁর ছিল কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দরের মধ্যে গুলি চলার ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি মৃতার পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলেন তাঁরা। 

এদিকে শুক্রবারই দিল্লির চাণক্যপুরীতে বিদেশ মন্ত্রকের আবাসনে এক এক ফরেন সার্ভিসের আধিকারিক আত্মঘাতী হয়েছেন। ওই অফিসার ২০১১ সালের ব্যাচের, তাঁর নাম জিতেন্দ্র রাওয়াত। ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রের খবর। 

আবাসনে বৃদ্ধা মায়ের সঙ্গে থাকতেন ওই আধিকারিক। দেরাদুনে তাঁর স্ত্রী ও দুই সন্তান থাকতেন। তিনিও কী কারণে আত্মঘাতী হয়েছেন তা জানতে পারেনি পুলিশ। পরিবারের সঙ্গে কথা বলে তাঁর মানসিক পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে পুলিশের অনুমান, তিনি বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন। যদিও তার কারণ এখনও অজানা।


```