Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তুই যা, আমি আসছি', হস্টেল ভেদ করে ঢুকে গেল বিমান, বন্ধুর কাছে আর ফেরা হল না আরিয়ানের

মাত্র ২ মিনিট। এইটুকু সময়ই ভাগ্য বদলে দিল দুই বন্ধুর। একজন কোনও রকমে বেঁচে গেল, অন্যজন অকালেই চলে গেল সব মায়া কাটিয়ে। 

'তুই যা, আমি আসছি', হস্টেল ভেদ করে ঢুকে গেল বিমান, বন্ধুর কাছে আর ফেরা হল না আরিয়ানের

ফাইল ছবি

শেষ আপডেট: 14 June 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২ মিনিট। এইটুকু সময়ই ভাগ্য বদলে দিল দুই বন্ধুর। একজন কোনও রকমে বেঁচে গেল, অন্যজন অকালেই চলে গেল সব মায়া কাটিয়ে। আমদাবাদের বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash) এইভাবে শেষ করে দিল বন্ধুত্বও।

১২ জুন এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Crash) টেক-অফের কিছু সেকেন্ড পরেই ভেঙে পড়ে। একজন যাত্রী ছাড়া বিমানের সব যাত্রীরই মৃত্যু হয়েছে এই ঘটনায়। ওই বিমান ভেঙে পড়েছিল বিমানবন্দর লাগোয়া জুনিয়র ডাক্তারদের হস্টেলে (Junior Doctors Hostel) ওপর। শেষ পাওয়া খবর অনুযায়ী সেখানের ৪ পড়ুয়ার মৃত্যু হয়েছে। তাদের মধ্যেই একজন আরিয়ান রাজপুত।

ঘটনার দিন দুপুর ২টো। হস্টেলের ক্যান্টিনে বাকি অনেকের মতোই বন্ধুর সঙ্গে লাঞ্চ করতে বসেছিল আরিয়ান। খাওয়া হয়ে যাওয়ায় তারা ওপরেই নিজের রুমেই চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ আরিয়ান তার বন্ধুকে বলে, 'তুই যা, আমি হাত ধুয়ে আসছি।' এই বলে নিজেরও ফোনও বন্ধুকে দিয়ে দেয় সে। বন্ধু ঘরে চলে যায়। ঠিক সেই সময়ই হস্টেল ভেদ করে ঢুকে যায় এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান। তছনছ হয়ে যায় সবকিছু।

আরিয়ানকে ছেড়ে রুমে আসতে ওই তরুণের দু মিনিট সময় লেগেছিল। এইটুকু সময়ের মধ্যেই এত বড় ঘটনা ঘটে গেল। প্রথমে নিজের চোখে ক্যান্টিনের অবস্থা দেখে বিশ্বাস করতে পারেনি ওই তরুণ। বন্ধু আরিয়ানকেও খুঁজে পায়নি। পরে উদ্ধারকারী দল তাঁকে খুঁজে বের করে হাসপাতালে নিয়ে যায়। তখন তাঁর বাড়ির লোককে ফোন করে খবর দেয় তরুণ। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। নিথর হয়ে গেছে আরিয়ান।

বন্ধুর সঙ্গে লাঞ্চ করার সময়ও সে জানত না, এটাই তাঁদের একসঙ্গে খাওয়া শেষ খাবার...


```