তাঁর কথায়, “ভারত আবার প্রমাণ করল, গণতন্ত্রই সবার উপরে। তাই দেশের ভবিষ্যৎ কীভাবে এগোবে, সংসদকে সেই দিকেই নজর রাখতে হবে।”
.jpg.webp)
শীতকালীন অধিবেশনে মোদী
শেষ আপডেট: 1 December 2025 12:15
দ্য ওয়াল ব্যুরো: শীতকালীন অধিবেশনের (Winter session of Parliament) প্রথম দিনেই বিরোধীদের খোঁচা দিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। তাঁর স্পষ্ট কথা, 'সংসদে অযথা নাটক চাই না, কাজ করতে হবে'। আসলে তিনি মনে করছেন, বিহার নির্বাচনে (Bihar Election) হার এখনও বিরোধী দলের অনেকেই মেনে নিতে পারেনি, তাই এই অধিবেশনে উত্তেজনা সৃষ্টি করতে পারেন। সোমবার শীতকালীন অধিবেশন শুরুর আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
বিহার নির্বাচনে বিপুল ভোটদান এবং বিশেষ করে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ (Bihar Women Voter) প্রসঙ্গে তিনি বলেন, "এটি গোটা দেশের জন্য আশার পথ খুলে দিচ্ছে। এই বিষয়টি আন্তর্জাতিক মহলেও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।" তাঁর কথায়, “ভারত আবার প্রমাণ করল, গণতন্ত্রই সবার উপরে। তাই দেশের ভবিষ্যৎ কীভাবে এগোবে, সংসদকে সেই দিকেই নজর রাখতে হবে।”
তিনি বিরোধীদের (Opposition) উদ্দেশে বলেন, "সংসদে গঠনমূলক বিতর্ক এবং গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা বিরোধীদের দায়িত্ব। কিন্তু কয়েকটি দল নির্বাচনে পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে পারছে না বলেই সংসদে অযথা উত্তেজনা তৈরি হয়।" প্রধানমন্ত্রী মূলত ইঙ্গিত দেন, কংগ্রেস-সহ কিছু দল নির্বাচনে পরাজয়ের রাগ সংসদে ঝেড়ে ফেলার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী (PM Modi) কার্যত কড়া সুরেই বলেন, "যাঁরা নাটক করতে চান, তাঁদের জন্য অনেক জায়গা আছে। কিন্তু সংসদ নাটকের জায়গা নয়। এখানে দেশের জন্য কাজ করতে হবে।" তিনি আরও বলেন, "নতুন ও তরুণ সাংসদদের বক্তব্য রাখার সুযোগ করে দেওয়া উচিত। বিরোধী দলগুলির প্রতি তাঁর পরামর্শ, 'নেতিবাচকতার সীমা রাখুন, দেশকে এগিয়ে নেওয়ার কাজে অংশ নিন।'
বিরোধীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে মোদীর মন্তব্য, "প্রয়োজনে পরামর্শ দেব কীভাবে সংসদে ভালভাবে পারফর্ম করতে হয়। কিন্তু নিজেদের পরাজয়ের ক্ষোভে সাংসদদের বলি দেবেন না।"
প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে কংগ্রেসের সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra) বলেন, "ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং দূষণ- দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। এসব নিয়ে আলোচনাই তো সংসদের কাজ। আলোচনা চাইলে সেটা নাটক নয়, বরং নাটক হল মানুষকে প্রভাবিত করা এবং গণতান্ত্রিক আলোচনা এড়িয়ে যাওয়া।"
আজ থেকেই শুরু হয়েছে শীতকালীন অধিবেশন (Winter session of Parliament), চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মোট ১৫ দিন অধিবেশন চলবে। সরকার ১৩টি বিল সংসদে পেশ করার পরিকল্পনা করছে বলে খবর সূত্রের। অন্যদিকে, ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে চাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। সুতরাং, এই আবহে সংসদের দুই কক্ষেই উত্তেজনা যে বাড়বে, সেকথা বলাই বাহুল্য।