Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

India-Pakistan Ceasefire: সংঘর্ষ বিরতি বহাল থাকলে সিন্ধু জল বণ্টন, সিমলা চুক্তি কি ফের কার্যকর করবে ভারত

সংঘর্ষ বিরতি বজায় থাকলে ভারত কি চুক্তি দুটি পুনরায় কার্যকর করবে? সরকারি সুত্র জানাচ্ছে, এখনই তেমন সম্ভাবনা কম। বাস্তব পরিস্থিতির কারণেই দ্রুত চুক্তি দুটি সচল করা কঠিন।

India-Pakistan Ceasefire: সংঘর্ষ বিরতি বহাল থাকলে সিন্ধু জল বণ্টন, সিমলা চুক্তি কি ফের কার্যকর করবে ভারত

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 12 May 2025 10:30

দ্য ওয়াল ব্যুরো: সংঘর্ষ বিরতি (ceasefire) নিয়ে সোমবারের পর্যালোচনা বৈঠকের পর সিন্ধু জল বণ্টন (Indus Water treaty) এবং সিমলা চুক্তি (Shimla Agrement) ফের কার্যকরের দাবি জানাতে পারে পাকিস্তান (Pakistan)। বিশেষ করে সিন্ধু নদীর জল নিয়ে পাকিস্তান বড় ধরনের সমস্যায় পড়েছে। জলের অভাবে চাষের সংকট দেখা দিয়েছে।

২২ এপ্রিল পহেলগামে ২৬ পর্যটককে পাক মদতপুষ্ট জঙ্গিরা (Pahalgam terror attack by Pakistani terrorists) হত্যা করার পর ভারত পরদিনই দুটি কঠোর পদক্ষেপ করে। সিন্ধু জল বণ্টন এবং সিমলা চুক্তি তার অন্যতম। দ্বিতীয়টি মূলত কূটনৈতিক বিধি বিষয়ক বোঝাপড়া। পাকিস্তান ইতিমধ্যে সিন্ধুর জল সরবরাহ স্বাভাবিক করার আর্জি জানিয়েছে।

সংঘর্ষ বিরতি বজায় থাকলে ভারত কি চুক্তি দুটি পুনরায় কার্যকর করবে? সরকারি সুত্র জানাচ্ছে, এখনই তেমন সম্ভাবনা কম। বাস্তব পরিস্থিতির কারণেই দ্রুত চুক্তি দুটি সচল করা কঠিন। শনিবার বিকাল থেকে সংঘর্ষ বিরতি কার্যকর হলেও দেশবাসীর মধ্যে এ নিয়ে প্রশ্ন আছে। সমাজমাধ্যমে উঠে আসা মত হল ভারত যখন সামরিক হামলা শুরু করেছে তখন পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলির বড় ধরনের ক্ষতি করা দরকার ছিল। আচমকা যুদ্ধ বিরতির ফলে পাকিস্তান বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেল।

পাকিস্তান বিরোধী এই জনক্ষোভ বিবেচনায় রেখে আগামী দিনে পদক্ষেপ করতে হবে ভারতকে। ফলে দ্রুত চুক্তি সচল করার সম্ভাবনা কম। তা ছাড়া সংঘর্ষ বিরতি নিয়েও পাকিস্তানের উপর পুরোপুরি ভরসা করছে না নয়াদিল্লি। পাকিস্তান সত্যিই এই ব্যাপারে কতটা আন্তরিক তা বুঝে নিতে চাইছেন দিল্লির কর্তারা। দুই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত হয়েছিল সরকারের শীর্ষ মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির বৈঠকে চুক্তি বাতিল করে পাকিস্তানকে প্রথম কড়া বার্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।


```