Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Body Shaming: 'মোটা' বলে মজা করায় বিপত্তি, গোরখপুরে গুলি চালিয়ে দিলেন যুবক, জখম ২

রোগা হোক বা মোটা, এই দুই শব্দ বলে দিলেই তা বডি শেমিং। আর বডি শেমিং মানেই বিপদ! যেভাবে মানসিক অবসাদ বাড়ছে বা যুগ পাল্টাচ্ছে তাতে আজকাল আর কাউকে কোনও তকমাই দেওয়া যায় না...

Body Shaming: 'মোটা' বলে মজা করায় বিপত্তি, গোরখপুরে গুলি চালিয়ে দিলেন যুবক, জখম ২

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 11 May 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: 'আমাকে মোটা বলো না...' চন্দ্রবিন্দু গেয়েছিল ঠিক এর উল্টোটা কিন্তু আজকের এই প্রতিবেদন যাকে নিয়ে তিনি যদি গানটি শুনতেন, পাল্টে হয়তো এই লাইনটি এভাবেই গাইতেন। রোগা হোক বা মোটা, এই দুই শব্দ বলে দিলেই তা বডি শেমিং। আর বডি শেমিং মানেই বিপদ! যেভাবে মানসিক অবসাদ বাড়ছে বা যুগ পাল্টাচ্ছে তাতে আজকাল আর কাউকে কোনও তকমাই দেওয়া যায় না। সে মজা করেও না। অনেকেই বলেন, এটাই তো উচিত, কারও পরিচয় তার চেহারার দিয়ে বর্ণনা করা কেন হবে? আবার অনেকে বলেন, 'কত বন্ধুদের এই সব বলে মজা করেছি, আগে কেউ এসব এত সিরিয়ান নিতই না। এভাবে বিষয়টাকে দেখতই না।' কিন্তু ওই যে এখন রোগা বা মোটা যাই বলা হোক না কেন, তা মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে।  

উত্তরপ্রদেশের এক যুবকের ক্ষেত্রেও তাই হল সম্প্রতি। 'মোটা' বলায় রেগে গুলি চালিয়ে দিলেন দুই ব্যক্তির ওপর। হুলস্থূল কাণ্ড গোরখপুরে। মজার ছলে কটুক্তির ফল যে এমন হতে পারে, তা কেউ বুঝে উঠতে পারেননি। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে যুবককে। এদিকে আক্রান্তদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। দুজনের অবস্থাই স্থিতিশীল। 

উত্তরপ্রদেশের গোরখপুরের খাজনি এলাকায় এক খাবারের অনুষ্ঠান ছিল, সেখানেই নিমন্ত্রিত ছিলেন তিনজন।অরুণ চৌহান নামের ওই যুবককে দেখে তাঁর ওজন নিয়ে কটুক্তি করায় অপমানিত বোধ করেন। পরে বৃহস্পতিবার বন্ধু আসিফ খানের সঙ্গে হাইওয়েতে ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন। টোল প্লাজার কাছে জোর করে গাড়ি থেকে নামিয়ে অনিল চৌহান ও শুভন চৌহানের ওপর গুলি চালিয়ে পালিয়ে যান।  

শুক্রবার খাজনি থানায় অভিযোগ দায়ের হয়। গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা বোঝার চেষ্টা করছেন তাঁরা। পূর্বের কোনও আক্রোশ ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


```