Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সোনার দাম লাখ ছুঁতে পারে, ট্রাম্পের 'কালা শুল্ক-ছায়া' রমণীর আভূষণে

গত এক মাসে সোনার দাম চড়েছে ১১,৯৮৩ টাকা (১০ গ্রাঃ) অথবা ৭ শতাংশ।

সোনার দাম লাখ ছুঁতে পারে, ট্রাম্পের 'কালা শুল্ক-ছায়া' রমণীর আভূষণে

সোনা একলাখির রেখা স্পর্শ করতে মাত্র ৯ হাজার টাকা পিছিয়ে রয়েছে। 

শেষ আপডেট: 3 April 2025 17:04

দ্য ওয়াল ব্যুরো: সোনার দাম লাখ পেরোতে পারে শীঘ্রই! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক-জমানার কালো ছায়া পড়তে চলেছে রমণীর আভূষণে। ফলে এদেশে ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ টাকা ছুঁতে চলেছে বলে অনেকেরই অনুমান। কারণ, বৃহস্পতিবারেই কলকাতার বাজারে হলমার্ক গয়না সোনার (২২ ক্যারেট) দাম ছিল ৮৭,২০০ টাকা। পাকা সোনার বাট (২৪ ক্যারেট) ৯১,৩০০ টাকা এবং পাকা খুচরো সোনা (২৪ ক্যারেট) ছিল ৯১,৭৫০ টাকা। এর সঙ্গে জিএসটি ও টিসিএস আলাদা।

গত এক মাসে সোনার দাম চড়েছে ১১,৯৮৩ টাকা (১০ গ্রাঃ) অথবা ৭ শতাংশ। মার্চের ২ তারিখে যা ছিল ৮৫,৩২০ টাকা তা দাঁড়িয়েছে ৯১,১১৫ টাকা (২ এপ্রিল)। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছিল ৩,১৪৮.৮৮ ডলার। ২ এপ্রিল সামান্য কমে দাঁড়ায় ৩,১৩২.৫৩ ডলারে। বর্তমানে সোনা একলাখির রেখা স্পর্শ করতে মাত্র ৯ হাজার টাকা পিছিয়ে রয়েছে। 

এই অবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন দেখা দিয়েছে যে, তাহলে সত্যিই কি সোনার দাম লাখ টাকা ছুঁতে চলেছে? বাজার বিশেষজ্ঞদের বিশ্বাস এটা শুধু সম্ভাব্য তাই নয়, হতেই চলেছে। সোনার বাজারে এই অনিশ্চয়তা বৃদ্ধির মূল কারণ হল ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতি। বাজারে যে প্রত্যাশা ছিল, তাকে ছাপিয়ে গিয়েছে বাস্তব প্রভাব। ট্রাম্পের নীতির কারণে আন্তর্জাতিক বাণিজ্যযুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। যার ফল আরও মারাত্মক হতে পারে।


```