Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

লিভ-ইন সম্পর্কে থাকা দম্পতি কি বিবাহিত হিসেবে গণ্য হবেন? জনগণনার প্রশ্নোত্তরে কী জানাল সরকার

গণনা কর্মীদের প্রশিক্ষণের সুবিধার্থে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের জনগণনা অধিদফতর ৩৩টি প্রশ্নের তালিকা প্রকাশ করেছে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন (Frequently Asked Question) অর্থাৎ বারে বারে সাধারণ মানুষ জানতে চাইতে পারেন এমন প্রশ্নগুলির জবাব এই ৩৩ প্রশ্নের মধ্যে রয়েছে।‌

লিভ-ইন সম্পর্কে থাকা দম্পতি কি বিবাহিত হিসেবে গণ্য হবেন? জনগণনার প্রশ্নোত্তরে কী জানাল সরকার

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 March 2026 15:06

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা মত চলতি বছরের ১ এপ্রিল থেকে দেশের জনগণনার প্রাথমিক কাজ শুরু হতে চলেছে। শুরুতে বাসস্থান নথিভূক্ত করা হবে। ‌এজন্য প্রতিটি বাড়িতে একটি নির্দিষ্ট নম্বর লিখে দেবেন জনগণনা কর্মীরা। ‌দ্বিতীয় দফায় প্রতিটি বাড়ির সম্পর্কে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হবে।‌ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে হবে মাথা গোনার কাজ।‌ সব মিলিয়ে তিন ধাপে সম্পন্ন হবে জনগণনা। ‌

তবে এবার নাগরিকেরা চাইলে নির্দিষ্ট সরকারি পোর্টালে (Govt Portal) জনগণনা সংক্রান্ত তথ্য নথিভূক্ত করতে পারেন। জনগণনা কর্মীরা বাড়ির যে নম্বর লিখে দিয়ে যাবেন পোর্টালে তা নথিভুক্ত করে প্রয়োজনীয় তথ্য আপলোড করা সম্ভব। যারা পোর্টালে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে পারবেন না জনগণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবেন।

গণনা কর্মীদের প্রশিক্ষণের সুবিধার্থে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের জনগণনা অধিদফতর ৩৩টি প্রশ্নের তালিকা প্রকাশ করেছে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন (Frequently Asked Question) অর্থাৎ বারে বারে সাধারণ মানুষ জানতে চাইতে পারেন এমন প্রশ্নগুলির জবাব এই ৩৩ প্রশ্নের মধ্যে রয়েছে।‌ যাতে জনগণনা কর্মীদের কাজের সুবিধে হয়। পদে পদে তাদের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হবে না।

সেই প্রশ্নোত্তরের তালিকায় একটি প্রশ্ন হল, লিভ ইন সম্পর্কে (Live in Relationship) থাকা নারী পুরুষের সম্পর্ককে কীভাবে চিহ্নিত করা হবে? এই প্রশ্নের জবাবে জনগণনা কর্মীদের বলা হয়েছে সংশ্লিষ্ট নারী পুরুষেরা যদি নিজেদের বিবাহিত বলে দাবি করেন তবে জনগণনা নথিতে সে কথাই লিখতে হবে।

কিন্তু এই ধরনের সম্পর্কে থাকা নারী পুরুষেরা যদি নিজেদের লিভ ইন সম্পর্ক জনগণনা কর্মীদের কাছে নথিভূক্ত করতে চান সে সুযোগ থাকবে কি? উল্লিখিত ৩৩টি প্রশ্নের মধ্যে এই প্রসঙ্গের উল্লেখ নেই। ‌জনগণনা কর্মীরা মনে করছেন সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের নারী ও পুরুষ হিসেবে শুধুমাত্র সংশ্লিষ্ট কলামে উল্লেখ করা হবে। তারা স্বামী-স্ত্রী কিনা কিংবা লিভ ইন সম্পর্কের থাকার বিষয়টি সে ক্ষেত্রে উহ্যই থেকে যাবে।‌

কোন কোন মহলের ধারণা লিভ ইন সম্পর্ককে বর্তমান সরকার কোনওভাবেই মান্যতা দিতে চায় না। তাই এই সংক্রান্ত তথ্য আলাদাভাবে সংগ্রহ করার কোন সুযোগ জনগণনায় রাখা হয়নি। ‌অর্থাৎ বিবাহিত এবং অবিবাহিত এই দুটি পরিসংখ্যান জনগণনার নথিতে থাকবে। লিভ ইন সম্পর্ক সরকারিভাবে অস্বীকৃতই থেকে যাবে।

একইভাবে নথিভুক্ত করা হবে সমকামী যুগলদেরও। ‌ সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে প্রাপ্তবয়স্ক সমলিঙ্গদের মধ্যে সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্কে সম্মতি দিয়েছে। ফৌজদারী দন্ডবিধির ৩৭৭ নম্বর ধারায় এই ধরনের যৌনাচার অপরাধ বলে গণ্য হতো সুপ্রিম কোর্টের রায়ের আগে।‌ কিন্তু সমলিঙ্গের দম্পতিদের বিয়ের আইনি স্বীকৃতি দেয়নি শীর্ষ আদালত। ‌এই ব্যাপারে সরকারকে পদক্ষেপ করার কথা বলা হলেও রায় ঘোষণার তিন বছর পরও কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করেনি। ফলে সমলিঙ্গের দম্পতিদেরও বিবাহিত হিসেবে নথিভূক্ত করা হবে না জনগণনার দলিলে।


```