Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দুইয়ের বেশি সন্তানের বাবা হলে তবেই মিলবে ভোটের টিকিট! নয়া আইন চালুর ভাবনা চন্দ্রবাবুর

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বারবারই এই সন্তান জন্ম দেওয়ার বিষয়টিতে জোর দিয়েছিলেন।

দুইয়ের বেশি সন্তানের বাবা হলে তবেই মিলবে ভোটের টিকিট! নয়া আইন চালুর ভাবনা চন্দ্রবাবুর

ফাইল ছবি

শেষ আপডেট: 16 January 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো: দুইয়ের বেশি সন্তান থাকলে তবেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে। এর কম হলে কোনওভাবেই তা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব বিষয়টি কার্যকর করার প্রতিশ্রুতি দিলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, যাদের সন্তান কম তাঁরা কোনওভাবেই পঞ্চায়েত, পুরসভা ও পুরনিগমের ভোটে প্রার্থী হতে পারবেন না। 

আগে এই রাজ্যে নিয়ম ছিল, যাঁদের দু’জনের বেশি সন্তান রয়েছে তাঁরা আঞ্চলিক ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। মাস কয়েক আগেই সেই নিয়ম চালু করে চন্দ্রবাবুর সরকার। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই ফের নিজের পুরনো অবস্থানেই ফিরলেন টিডিপি প্রধান। 

মঙ্গলবার তিরুপতিতে মকর সংক্রান্তির এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের আগে একটা আইন ছিল। সেই আইন অনুসারে পঞ্চায়েত ও পুর নির্বাচনে লড়াই করার জন্য শুধুমাত্র তাঁরাই সুযোগ পেতেন, যাঁদের দুই বা তার থেকে কম সন্তান রয়েছে। কিন্তু আমি এখন বলছি, যাঁদের যাঁদের কম সন্তান রয়েছে, তাঁরা নির্বাচনে লড়তে পারবেন না।”

চন্দ্রবাবু আরও মনে করিয়ে দেন, আগামী দিনে আপনি তখনই পঞ্চায়েত প্রধান, পুর কাউন্সিলর অথবা মেয়র হতে পারবেন, যদি আপনার দুইয়ের বেশি সন্তান থাকে। আমি দ্রুত এই ধারা যোগ করব।” 

যদিও বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হলেও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বারবারই এই সন্তান জন্ম দেওয়ার বিষয়টিতে জোর দিয়েছিলেন। তিনি বলেন, তেলুগু জনতাকে আরও বেশি করে সন্তানের জন্ম দিতে হবে। তা না হলে যেভাবে বেশিরভাগ তেলুগু মানুষের বয়স বাড়ছে, তাতে একটা সময় শুধুমাত্র বয়স্করাই অবশিষ্ট থাকবেন। এর ফলে তেলুগু সমাজের বয়সজনিত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে।  

এছাড়া রাজ্যবাসী যাতে আরও বেশি বেশি সন্তানের জন্ম দিতে পারেন তার জন্য গতবছরই তিনি জানিয়েছিলেন, যাঁদের একের বেশি সন্তান থাকবে তাঁদের যাতে বিশেষ সুবিধা দেওয়া হয় সে বিষয়ে তিনি ভাবনাচিন্তা করবেন। চন্দ্রবাবুর সিদ্ধান্তে বিরোধীরা বেঁকে বসলেও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এ বিষয়ে তাঁকে সমর্থন জানিয়েছেন।

সন্তানের জন্ম দেওয়া নিয়ে বেফাঁস মন্তব্য করে আগেও অনেকেই খবরে এসেছেন। তবে চন্দ্রবাবুর এমন ভাবনা আদৌ কার্যকর হয় কি না, হলেও সেটা কতদিনের মধ্যে সে সব দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।


```