Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ভালুক থেকে হাতি, লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বাঘও, ঘরবন্দি পিলিভিটের বাসিন্দারা! হঠাৎ কী হল?

এখানে গ্রামবাসীরা নিজেদের বাড়িতে তালাবন্ধ করে ফেলেছেন আর বাইরে ঘুরে বেড়াচ্ছে বাঘ, হাতি ও ভালুক। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

ভালুক থেকে হাতি, লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বাঘও, ঘরবন্দি পিলিভিটের বাসিন্দারা! হঠাৎ কী হল?

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 5 March 2025 18:40

দ্য ওয়াল ব্যুরো: মজা করে একটা সময় মা-কাকিমারা বলতেন, এমন দিন আসবে, যখন মানুষ ঘরবন্দি হয়ে যাবে আর পশুরা এলাকার দখল নেবে। তখন চিড়িয়াখানার কনসেপ্টটাই উঠে যাবে। এই ঘটনা বাস্তবায়িত হয়ে গেল উত্তরপ্রদেশের পিলিভিটে। এখানে গ্রামবাসীরা নিজেদের বাড়িতে তালাবন্ধ করে ফেলেছেন আর বাইরে ঘুরে বেড়াচ্ছে বাঘ, হাতি ও ভালুক। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

ঠিক কী হয়েছে উত্তরপ্রদেশের ওই এলাকায়? সম্প্রতি এক ভালুক জঙ্গল থেকে বেরিয়ে সরাসরি পিলিভিটের এক রেলওয়ে স্টেশনে ঢুকে পড়ে। আতঙ্কিত যাত্রীরা দিশেহারা হয়ে ছুটতে থাকেন, যার ফলে স্টেশনে প্রায় হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। পরে বনদপ্তরের কর্মীরা পৌঁছে ভালুকটিকে উদ্ধার করে খাঁচায় বন্দি করেন।

পিলিভিটের ৪০ কিলোমিটার দূরে পুরনপুর এলাকায় জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে বাঘ। আতঙ্কে স্থানীয়রা। শস্যখেতে প্রায়ই বাঘের আনাগোনা দেখা যাচ্ছে, ফলে চাষের জমিতে যেতে সাহস পাচ্ছেন না চাষিরা। একই সঙ্গে আবার হাতির দাপটও শুরু হয়েছে। একদল হাতি কয়েকদিন ধরে ফসল নষ্ট করছে বলে জানা যাচ্ছে। ঘুরে বেড়াচ্ছে বিস্তীর্ণ এলাকায়। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা।

এভাবে ক্রমাগত বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বনদপ্তর পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত পদক্ষেপ করতে হবে, যাতে বন্যপ্রাণীরা লোকালয়ে প্রবেশ না করতে পারে এবং জনজীবন ব্যাহত না হয়।


```