Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ভারত থেকে পাততাড়ি গুটোবে হোয়াটসঅ্যাপ? কেন হুঁশিয়ারি দিয়ে মামলা ঠুকল মেটা

ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। কিন্তু কেন?

ভারত থেকে পাততাড়ি গুটোবে হোয়াটসঅ্যাপ? কেন হুঁশিয়ারি দিয়ে মামলা ঠুকল মেটা

ভারতে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ?

শেষ আপডেট: 26 April 2024 16:52

দ্য ওয়াল ব্যুরো: ভারতে কি বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ?

এ দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। কিন্তু কেন হঠাৎ করে তেলেবেগুনে জ্বলে উঠল হোয়াটসঅ্যাপ?

২০২১ সালে দেশে লাগু হওয়া তথ্যপ্রযুক্তি আইনের ৪(২) ধারাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা ঠুকেছে মেটা ও হোয়াটসঅ্যাপ। আজ শুক্রবার এই মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেখানেই যদি তথ্যের গোপনীয়তা তুলে নেওয়া হয় এবং ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ ভেঙে দেওয়া হয়, তাহলে আর ভারতে ব্যবসা করতে পারবে না তারা। হোয়াটসঅ্যাপের দাবি, গ্রাহকদের তথ্যের গোপনীয়তা বজায় রাখা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সবই যদি খুল্লমখুল্লা করে দেওয়া হয় তাহলে ইউজারদের সুরক্ষা ও গোপনীয়তা বলে কিছুই থাকবে না। এটা তাদের নীতির বিরুদ্ধে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে তথ্যপ্রযুক্তি আইনের ধারায়  কেন্দ্র ঘোষণা করে, ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলিকে নতুন নিয়ম মেনে চলতে হবে। প্রয়োজনে তথ্যের উৎস সন্ধান করতে এন্ড টু এন্ড এনক্রিপশন ভাঙতে হবে।

কেন্দ্রের এই নীতিরই বিরোধিতা করে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ তথা মেটার আইনজীবী তেজস কারিয়া আদালতে জানান, যদি এন্ড টু এন্ড এনক্রিপশন ভাঙতে হয় তাহলে ভারতে পরিষেবা বন্ধ করতে তারা বাধ্য হবে। কারণ হোয়াটসঅ্যাপ এমন একটা প্ল্যাটফর্ম যারা গ্রাহকদের তথ্যের গোপনীয়তা রক্ষা করে চলে। এই সুবিধার জন্যই হোয়াটসঅ্যাপে গ্রাহক সংখ্যা এত বেশি। কিন্তু যদি সেই নিয়মেই হস্তক্ষেপ করে সরকার, তাহলে এ দেশে ব্যবসা করে আর কোনও লাভই নেই। বস্তুত, হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার ভারতে। ৯০ কোটির বেশি ইউজার ভারত থেকেই। কাজেই এ দেশে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেলে বড় সমস্যা তৈরি হবে।

এন্ড টু এন্ড এনক্রিপশন নিয়ে কী সমস্যা?

এন্ড টু এন্ড এনক্রিপশন হল একটি প্রাইভেসি ফিচার যা অনেক বছর ধরেই হোয়াটসঅ্যাপে রয়েছে। এর সুবিধা হল প্রেরক বা সেন্ডার যা মেসেজ পাঠাচ্ছেন এবং যিনি রিসিভ করছেন তাঁরা দু’জন ছাড়া আর কেউ সেই মেসেজের ব্যাপারে জানতে পারবে না। সে মেসেজ হোক বা ছবি। এটাই হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি।

ভারত সরকার তাদের নতুন নিয়মে জানিয়েছে, হোয়াটসঅ্যাপে অনেক ভুয়ো মেসেজ, কনটেন্ট ছড়িয়েছে যা নিয়ে নানা সময়ে হিংসা, সংঘাত, দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে। হোসাটসঅ্যাপকে হাতিয়ার করে গুজবও ছড়ানো হয় নানা সময়ে। তাই কে বা কারা এই ধরনের মেসেজ ছড়ায়, কারা রিসিভ করে সেইসব তথ্য প্রয়োজন পড়লে জানাতে হবে হোয়াটসঅ্যাপকে। কোন উৎস থেকে ভুয়ো খবর বা গুজব ছড়ানো হচ্ছে তা সরকারকে জানাতে বাধ্য হোয়াটসঅ্যাপ। এর জন্য যদি কোনও প্রযুক্তি আনতে হয় তাও নিয়ে আসার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আর কেন্দ্রের এই দাবিরই বিরোধিতা করেছে হোয়াটসঅ্যাপ।


```