Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিটেক ইঞ্জিনিয়ার, রাজ্য ভলি খেলোয়াড়, মাওবাদী শীর্ষনেতা বাসবরাজুর মাথার দাম ছিল ২ কোটি

কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওবাদীর সাধারণ সম্পাদক অর্থাৎ সর্বোচ্চ পদে ছিল নামবালা কেশব রাও ওরফে বাসবরাজু।

বিটেক ইঞ্জিনিয়ার, রাজ্য ভলি খেলোয়াড়, মাওবাদী শীর্ষনেতা বাসবরাজুর মাথার দাম ছিল ২ কোটি

অমিত শাহ ও বাসবরাজু। ফাইল ছবি।

শেষ আপডেট: 21 May 2025 17:32

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে গণ-নকশাল নিধনের তারিফ করে এক্সবার্তায় ঐতিহাসিক সাফল্য তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার বিকেলে তিনি বার্তায় লিখেছেন, নকশালবাদ খতমের যুদ্ধে এক বিশাল সাফল্য মিলেছে। আজ ছত্তীসগড়ের নারায়ণপুরে নিরাপত্তারক্ষীদের অভিযানে একসঙ্গে ২৭ জন মাওবাদী খতম হয়েছে।

তার মধ্যে ছিল নামবালা কেশব রাও ওরফে বাসবরাজু। বাসবরাজু হল সিপিআই মাওবাদীর সাধারণ সম্পাদক। অর্থাৎ মাওবাদী আন্দোলনের বর্তমানের প্রধান-শীর্ষ নেতা তথা সংগঠনের মেরুদণ্ড। অমিত শাহ লিখেছেন, ভারতের ইতিহাসে তিনি দশকের মধ্যে এই প্রথম কোনও সিপিএম মাওবাদী দলের সাধারণ সম্পাদক পদের লোককে নিকেশ করল আমাদের বাহিনী। মোদী সরকার ২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করে দেবে।

কে বাসবরাজু?

কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওবাদীর সাধারণ সম্পাদক অর্থাৎ সর্বোচ্চ পদে ছিল নামবালা কেশব রাও ওরফে বাসবরাজু। বিটেক ইঞ্জিনিয়ার বাসবরাজু অনেক আগে সংগঠনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ছিল। ২০১৭ সালে সাধারণ সম্পাদক মুপাল্লা লক্ষ্মণ রাও ওরফে গণপতির অসুস্থতার কারণে দলের ভার তার উপর এসে পড়ে। গণপতি ছিল জনযুদ্ধ গোষ্ঠী ও মাওবাদী কমিউনিস্ট সেন্টারের মিলনের পর সিপিআই মাওবাদীর প্রথম সাধারণ সম্পাদক।

বাসবরাজু মাওবাদী আন্দোলনে যোগ দেয় ১৯৭০ সালে। তার সঙ্গে প্রাক্তন লড়াকু নেতা গঙ্গান্না, কৃষ্ণা, নরসিমা ও প্রকাশের ভালরকম যোগাযোগ ছিল। ৬৮-৭০ বছর বয়সি বাসবরাজুকে এদিন অবুঝমাড়ের জঙ্গলে খতম করে বাহিনী। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ২ কোটি টাকার বেশি। অবশ্য তার থেকেও বেশি মাথার দাম ছিল গণপতির, ৩ কোটির বেশি।

গোয়েন্দা সূত্রের খবর ছিল, বাসবরাজুর উচ্চতা ছিল ৬ ফুট। মোটামুটি ফরসা। সর্বদা দাড়ি কামাত এবং চুল-গোঁফে রং করত। অবুঝমাড়েই সে থাকত। হাতে রাখত একে ৪৭। বাসবরাজুর জন্ম অত্যন্ত সাধারণ পরিবারে। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার জিয়ানাপেটায়। ওয়ারাঙ্গলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক পাশ করে। ভলিবল ভাল খেলত। অন্ধ্রপ্রদেশের হয়ে জাতীয় মিটেও সে খেলেছে। ১৯৮০ সালে এবিভিপির সঙ্গে একটি সংঘর্ষের কারণে সে গ্রেফতার হয়। এবং ওটাই ছিল তার প্রথম ও শেষ গ্রেফতার হওয়া।

বাসবরাজুর নেতৃত্বে ও ছকে হওয়া কয়েকটি হামলা

২০১৮- সুকমা আইইডি বিস্ফোরণ। লোকে বলে বাসবরাজু নিমেষে দেশীয় পদ্ধতিতে বিস্ফোরক তৈরি করতে পারত। এ কাজে ছিল সে বিশ্বকর্মা। সুকমার জঙ্গলে সেভাবেই মাইন বিস্ফোরণ ঘটিয়ে সিআরপিএফের একটি গাড়ি উড়িয়ে দেয় সে। তাতে ৯ আধা সেনা নিহত ও ৬ জন জখম হন।

২০১৯- গড়চিরৌলি মাইন বিস্ফোরণ। ল্যান্ডমাইন ফাটিয়ে পুলিশের একটি গাড়ি গুঁড়িয়ে দেওয়া হয় মহারাষ্ট্রের বিদর্ভ এলাকায়। তাতে ১৫ জন পুলিশকর্মী ও পুলিশের গাড়ি চালক নিহত হন।

২০২১- সুকমা-বিজাপুর সংঘর্ষ। মাওবাদী দমন অভিযানে নামা বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২২ জন নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয় ও জখম হন ৩২ জন। সেই সংঘর্ষের কমান্ডার ছিল বাসবরাজু।

২০২৩- দান্তেওয়াড়া বিস্ফোরণ। মাইন বিস্ফোরণ ঘটিয়ে ১০ ডিআরজি কর্মী ও গাড়িচালকের মৃত্যু। 

২০২৫- বিজাপুর আইইডি বিস্ফোরণ। সেবার ৮ ডিআরজি কর্মী ও এক গাড়িচালক নিহত হন।

এছাড়াও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকেও একবার হত্যার চক্রান্ত করেছিল বাসবরাজু। সেবার নাইডু সামান্য জখম হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন।


```