Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'কোন আদালত প্রাণের স্পন্দন থামিয়ে দিতে চায়!' গর্ভপাত মামলায় বিস্ফোরক সুপ্রিম কোর্ট

'কোন আদালত প্রাণের স্পন্দন থামিয়ে দিতে চায়!' গর্ভপাত মামলায় বিস্ফোরক সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 11 October 2023 15:47

দ্য ওয়াল ব্যুরো: তিনি ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা। আগে থেকেই ২ সন্তান রয়েছে। কিন্তু তৃতীয় সন্তান নেওয়ার মতো মানসিক এবং আর্থিক অবস্থা নেই তাঁর। সেই সঙ্গে সন্তান জন্মের পরের অবসাদ সহ নানা জটিল শারীরিক সমস্যায় তিনি জর্জরিত। তাই গর্ভপাতের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহিলা। প্রাথমিকভাবে সেই আবেদন মঞ্জুর করলেও যখন পরে জানা যায়, গর্ভস্থ ভ্রূণে প্রাণের স্পন্দন পাওয়া গেছে, তাই পরেই বিস্ফোরক মন্তব্য করল সুপ্রিম কোর্ট। প্রশ্ন তুলল, 'কোন আদালত আছে, যারা হৃদয়ের স্পন্দন শোনার পরেও তা থামিয়ে দিতে চায়!' 

সোমবার মহিলার গর্ভপাতের আবেদনে সম্মতি দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু মঙ্গলবার সরকারের তরফে একটি লাস্ট মিনিট মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়, যেখানে বলা হয়, গভর্স্থ ভ্রূণের মধ্যে প্রাণের স্পন্দন পাওয়া গেছে, এবং তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সেই রিপোর্ট দেখেই খেপে ওঠেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের গড়ে দেওয়া দুই বিচারপতির একটি বেঞ্চ। 'কেন আমাদের আদেশের পরেই এমনটা জানা গেল? কেন আগেই এটা স্পষ্ট ছিল না? কোন আদালত প্রাণের সাড়া পাওয়ার পরেও শিশুর হৃদস্পন্দন বন্ধ করে দিতে চায়? আমরা তো নয়ই!' রিপোর্ট দেখেই ক্ষোভে-দুঃখে ফেটে পড়েন বিচারপতি হিমা কোহলি। 

এ ব্যাপারে সরকারপক্ষকে কার্যত তুলোধনা করেন বিচারপতি হিমা কোহলি এবং বিভি নাগরত্ন। তাঁদের প্রশ্ন, কেন গর্ভপাতের অনুমতি দেওয়ার পর এই অর্ডার নিয়ে আসা হল? 'আদালতের নির্দেশ পাল্টানোর অনেক উপায় আছে, কিন্তু এভাবে তা হয় না। এমন তো নয় যে আমরা আপনাদের কথা শুনিনি,' জানান তাঁরা। সোমবারের শুনানিতে এই বিষয়টি আদালতে পেশ না করতে পারার জন্য সরকারি আইনজীবীকে ভর্ৎসনা করে আদালত। 

বিচারপতি নাগরত্ন প্রশ্ন তোলেন, 'যখন আদালতের একটি বেঞ্চ একটি বিষয়ে সিদ্ধান্ত নেয়, তখন কোনও আবেদন ছাড়াই আপনি কীভাবে তিন বিচারপতির বেঞ্চের সামনে আন্তঃআদালতে আপিল করতে পারেন? আজ সরকার যদি এমন কাজ করতে শুরু করে, তাহলে কাল বেসরকারি সংস্থাগুলিও এমন কাজ করবে।'

বিচারপতি কোহলি এবং বিচারপতি নাগরত্ন জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদনকারী মহিলার বক্তব্য শুনতে হবে তাঁদের, কারণ নতুন এই মেডিক্যাল রিপোর্টের বিষয়ে তিনি কিছু জানেন না। মঙ্গলবার দুপুর ২টোয় এই মামলার শুনানির সময় ধার্য করা হয়েছে। 

আদালত আরও জানিয়েছে, 'আমরা কোনও ভুল বোঝাবুঝি চাই না। এখানে মূল্যবান জীবন নিয়ে কথা হচ্ছে, তাই আমরা কোনও ঝুঁকি নিতে চাই না।' এছাড়া আবদেনকারীকে নতুন রিপোর্টের ভিত্তিতে আদালতে একটি হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে। তাঁর স্বামীর সঙ্গেও এ ব্যাপারে আলাদা করে কথা বলেছে শীর্ষ আদালত। 


```