Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

'হানিট্র্যাপ' করা হয়েছিল তাঁকে! এক মহিলার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন চোকসী, কে তিনি

পলাতক এই ভারতীয় ব্যবসায়ীর অভিযোগ ছিল, বারবারা তাঁকে হানিট্র্যাপ করেছিলেন! তিনি যে ডমিনিকান রিপাবলিকে যাচ্ছেন তা নাকি জানতেনই না।

'হানিট্র্যাপ' করা হয়েছিল তাঁকে! এক মহিলার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন চোকসী, কে তিনি

মেহুল চোকসী এবং বারবারা জাবারিকা

শেষ আপডেট: 14 April 2025 18:52

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বেলজিয়াম থেকে গ্রেফতার হয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকা জালিয়াতির মামলায় (PNB Scam) জড়িত ব্যবসায়ী মেহুল চোকসী (Mehul Choksi)। ভারত থেকে পালিয়ে এত বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরেছেন তিনি। অবশেষে তাঁকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ। ভারতও তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। এই গ্রেফতারির পর আবার একটি নাম ঘুরে-ফিরে আসছে সকলের মুখে। সেটা হল - বারবারা জাবারিকা (Barbara Jabarika)। কে তিনি?

২০১৮ সালে ভারত থেকে পালিয়ে গেছে আন্টিগায় উঠেছিলেন মেহুল চোকসী। সেখানে বিনিয়োগ করে নাগরিকত্বও কিনে নিয়েছিলেন পলাতক ব্যবসায়ী। প্রায় তিন বছর সেখানে থাকার পর মেহুলকে ২০২১ সালে দেখা যায় ডমিনিকান রিপাবলিকে। ঘটনাচক্রে সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ ছিল, সে দেশে বেআইনি প্রবেশ করেছেন তিনি। এই সময়েই প্রথম বারবারার নাম উঠে আসে। তাঁর বিরুদ্ধে বড় অভিযোগ করেছিলেন খোদ মেহুল চোকসীই। 

পলাতক এই ভারতীয় ব্যবসায়ীর অভিযোগ ছিল, বারবারা তাঁকে হানিট্র্যাপ করেছিলেন! তিনি যে ডমিনিকান রিপাবলিকে যাচ্ছেন তা নাকি জানতেনই না। মেহুলের দাবি ছিল, তাঁকে প্রথমে শারীরিকভাবে অত্যাচার করা হয়। তারপর অপহরণ করে একটি নৌকায় তুলে পাঠিয়ে দেওয়া হয় ডমিনিকান রিপাবলিকে। সেখানে পৌঁছনোর পর যখন তাঁকে গ্রেফতার করা হয় তখনই তিনি জানতে পারেন যে কোথায় পাঠানো হয়েছে তাঁকে। 

চোকসীর স্ত্রী প্রীতিও অভিযোগ করেছিলেন, বারবারা তাঁর স্বামীকে ফাঁসিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, প্রথমে বন্ধুত্ব পাতিয়ে বেশ কিছুদিন তাঁদের সঙ্গে মেলামেশা করেছিলেন বারবারা। তারপর একদিন ডিনারের নামে মেহুলকে বাড়িতে ডেকেছিলেন তিনি। তারপরই তাঁকে অপহরণ করা হয়েছিল। মেহুল পুলিশকে জানিয়েছিলেন, ডিনারে ডাকার পরই তাঁকে অত্যাচার করা হয়েছিল এবং নৌকা করে ডমিনিকায় পাঠিয়ে দেওয়া হয়। 

কে এই বারবারা জাবারিকা

লিঙ্কড-ইন প্রোফাইল অনুযায়ী, বারবারা বুলগেরিয়ার একজন প্রপার্টি ইনভেস্টমেন্ট এজেন্ট। সেলস এবং মার্কেটিং বিভাগেও তিনি যথেষ্ট দক্ষ। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির বিভিন্ন কাজ তাঁর নখদর্পনে। এই কাজের সূত্রেই তাঁর সঙ্গে আলাপ হয়েছিল মেহুল চোকসীর। 


```