Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি চাকরি উত্তরাধিকারসূত্রে পাওয়ার বস্তু বা অধিকার নয়: সুপ্রিম কোর্ট

রাজস্থানের বাসিন্দা একজনের করা মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, চাকরি দেওয়ার একমাত্র ভিত্তি হতে পারে আর্থিক দুর্দশা ও জরুরি প্রয়োজন।

সরকারি চাকরি উত্তরাধিকারসূত্রে পাওয়ার বস্তু বা অধিকার নয়: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 20 June 2025 15:10

দ্য ওয়াল ব্যুরো: সরকারি চাকরি (Government Job) মানেই পরিবারের এক সদস্যের অবসর বা মৃত্যুর পর আরেকজন সেই পদে বসবেন — এমন ভাবনার দিন শেষ। সহানুভূতির ভিত্তিতে চাকরি কখনই ব্যক্তিগত অধিকার নয়, বরং তা একেবারেই ব্যতিক্রমী পরিস্থিতিতে বিবেচনার বিষয়। এমনই ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)।

রাজস্থানের বাসিন্দা একজনের করা মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, চাকরি দেওয়ার একমাত্র ভিত্তি হতে পারে আর্থিক দুর্দশা ও জরুরি প্রয়োজন। শুধু পরিবারে সরকারি কর্মীর মৃত্যুই যথেষ্ট নয়, দেখতে হবে সেই মৃত্যুর ফলে পরিবারে অর্থসঙ্কট নেমে এসেছে কিনা। তেমন কিছু হলেই বিষয়টি বিবেচনা করা হবে।

ঘটনা ২০১৫ সালের। সেন্ট্রাল এক্সাইজ বিভাগের প্রধান কমিশনার পদে কর্মরত এক আধিকারিকের মৃত্যুর পরে তাঁর ছেলে রবি কুমার ওই দফতরেই সহানুভূতির ভিত্তিতে চাকরির আবেদন জানান। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ তাঁর আবেদন নাকচ করে দেয়। কারণ হিসেবে জানানো হয়, রবি কুমারের পরিবার আর্থিকভাবে সচ্ছল। তাঁদের দুটি বাংলো, ৩৩ একর জমি এবং বাবার মৃত্যুর পর প্রতি মাসে ৮৫ হাজার টাকার পেনশন রয়েছে। ফলে চাকরির জন্য ‘সহানুভূতি’ দেখানোর মতো পরিস্থিতি নেই।

রবি সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন। কিন্তু আদালতও একই রায় দেয়। বিচারপতিদের পর্যবেক্ষণ, “সরকারি চাকরি উত্তরাধিকারসূত্রে পাওয়ার বস্তু নয়। এটা কোনও নিয়ম বা অধিকার নয়। বরং মৃত্যুর ফলে যদি পরিবারে চরম আর্থিক অনিশ্চয়তা নেমে আসে, তাহলে তা বিবেচ্য হতে পারে। কিন্তু পরিবারের স্থায়ী আয়ের উৎস থাকলে সেই যুক্তি খাটে না।”

আইনজ্ঞ মহলের মতে, এই রায় শুধু এক মামলার নিষ্পত্তিই নয়, বরং ভবিষ্যতের বহু আবেদনের দিশা দেখাবে। বহু ক্ষেত্রেই যেখানে সরকারি চাকরিকে পারিবারিক অধিকারের মতো দেখা হত, এই রায় সেখানে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। 


```