Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আলু ভুজিয়া থেকে কন্ডোম! বর্ষবরণের রাতে ভারতীয়রা সবচেয়ে বেশি কী কী অর্ডার করল

সারারাতে ভারতীয়রা কোন কোন জিনিস সবথেকে বেশি অর্ডার করেছেন, তার তালিকা বেরিয়েছে।

আলু ভুজিয়া থেকে কন্ডোম! বর্ষবরণের রাতে ভারতীয়রা সবচেয়ে বেশি কী কী অর্ডার করল

প্রতীকী ছবি

শেষ আপডেট: 1 January 2025 12:14

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ শেষ। নতুন বছরকে স্বাগত জানাতে রাতভর পার্টি মুডে ছিল দেশবাসী। জমিয়ে খাওয়া-দাওয়া, মদের আসর, সবই বসেছিল। তবে বর্ষবরণের রাতের এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে। সারারাতে ভারতীয়রা কোন কোন জিনিস সবথেকে বেশি অর্ডার করেছেন, তার তালিকা বেরিয়েছে।

অনলাইন ডেলিভারি সংস্থা ব্লিংকিট-এর সিইও আলবিন্দার ডিন্ডসা এবং সুইগির কো-ফাউন্ডার পানি কিসান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে, ৩১ ডিসেম্বর রাতে সবথেকে বেশি কোন কোন জিনিস অর্ডার করা হয়েছে অনলাইনে। তালিকায় রয়েছে আলু ভুজিয়া থেকে কন্ডোম! 

বর্ষশেষের রাত পার্টি হবে না এটা হতে পারে না। আর পার্টিতে স্ন্যাকস থাকবে না, সেটাও অসম্ভব। তাই স্বাভাবিকভাবেই নিউ ইয়ার্স ইভ-এ সবথেকে বেশি অর্ডার করা হয়েছে এই জিনিসই। ব্লিংকিট যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে, রাত ৮টার মধ্যেই তাঁদের কাছে ২ লক্ষ ৩৪ হাজার ৫১২ প্যাকেট আলু ভুজিয়ার অর্ডার এসেছিল। এছাড়া অর্ডার করা হয়েছিল ৪৫ হাজার ৫৩১ টনিক ওয়াটার ক্যান, ৬ হাজার ৮৩৪ প্যাকেট আইস কিউব, হাজারটি লিপস্টিক, ৭৬২ লাইটার।

সুইগির তরফে জানানো হয়েছে, তাঁদের তরফে সবথেকে বেশি ডেলিভারি করা হয়েছে চকোলেট, আঙুর, চিপস, দুধ। এছাড়া প্রায় ৭ হাজার প্যাকেট আইস কিউবও সেল হয়েছে রাত ৮টার মধ্যে। এদিকে সুইগি ইন্সটামার্ট ৪ হাজার ৭৭৯ প্যাকেট কন্ডোম বিক্রি করেছে বর্ষবরণের রাতে! 

ব্লিংকিট অবশ্য কন্ডোম সেলে সুইগিকে ছাপিয়ে গেছে। তারা প্রায় দেড় লক্ষ কন্ডোম বিক্রি করেছে। এর পাশাপাশি প্রায় ৪৬ হাজার জলের বোতল, আড়াই হাজার ইনোও বিক্রি হয়েছে তাঁদের অনলাইন সংস্থা থেকে। 


```