Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পশ্চিমবঙ্গ বাংলাদেশিদের 'নার্সারি', মমতার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং

রাজ্য সরকারই প্রথমে বাংলাদেশিদের জন্য লাল কার্পেট বিছিয়েছিল ৷

পশ্চিমবঙ্গ বাংলাদেশিদের 'নার্সারি', মমতার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং

ব্যারাকপুরের নীলগঞ্জে এসে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের পাল্টা অভিযোগ

শেষ আপডেট: 2 January 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএসএফকে নিশানা করার জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। বাংলাদেশ থেকে আসা জঙ্গি এবং অনুপ্রবেশকারীদের সাহায্য করছে বিএসএফ। প্রশাসনিক বৈঠক থেকে বৃহস্পতিবার এমনই অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই মন্তব্যের বিরোধিতায় সরব বিজেপি।

ব্যারাকপুরের নীলগঞ্জে এসে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের পাল্টা অভিযোগ, পশ্চিমবঙ্গ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের 'নার্সারি' হয়ে উঠেছে। পাশাপাশি মমতাকে তীব্র আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী আরও অভিযোগ করেন, রাজ্য সরকারই প্রথমে বাংলাদেশিদের জন্য লাল কার্পেট বিছিয়েছিল ৷ এরপর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের নামে রাজনীতিও করেছেন।

সংবাদ সংস্থা এএনআই-কে গিরিরাজ সিং বলেন, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত হাস্যকর৷ পশ্চিমবঙ্গ সরকার প্রথমে বাংলাদেশিদের জন্য লাল কার্পেট বিছিয়ে রাখে৷ পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল নেতারা বাংলাদেশের নামে রাজনীতি করেন৷ মমতার সমগ্র দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ থেকে কেউ বাংলাদেশিদের সরিয়ে দিতে পারবে না৷

এদিনই নবান্নের একটি প্রশাসনিক সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বাংলাদেশ থেকে জঙ্গি ও অনুপ্রবেশকারীদের রাজ্যে প্রবেশ করতে সাহায্য করছে৷ তিনি আরও জানান, এর জেরে রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অস্থিরতা তৈরি হচ্ছে৷ এই মন্তব্যেরই প্রতিক্রিয়া দেন মোদী মন্ত্রিসভার সদস্য গিরিরাজ। তিনি বলেন, দেশের যেখানেই অবৈধ বাংলাদেশি পাওয়া যাক না কেন, তার ঠিকানা পশ্চিমবঙ্গ। এখানেই ফুলেফেঁপে বড় হয়ে উঠছে রোহিঙ্গা মুসলিম ও বাংলাদেশিরা।

নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, যদি বিএসএফ এই ধরনের কার্যকলাপ অব্যাহত রাখে, তবে তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে প্রতিবাদে নামবে৷ তিনি আরও জানান, বিএসএফ সীমান্ত রক্ষার জন্য রয়েছে৷ অথচ তারাই ইসলামপুর, সিতাই এবং চোপড়ার মতো অঞ্চল থেকে ব্যক্তিদের ভারতে প্রবেশের অনুমতি দিচ্ছে৷ এর পিছনে উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷


```