Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ওজন কমার 'গেম চেঞ্জিং' ওষুধ টির্জেপাটাইড আসছে দেশে! ব্যবহারের আগে জানুন পার্শ্বপ্রতিক্রিয়া

এতদিন ধরে ইউরোপ এবং আমেরিকায় ওজন কমানোর ওষুধ প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে আসছে। সেই দুই দেশে এই ওষুধের চাহিদাও তুঙ্গে। তবে ভারতে এই ওষুধ ব্যবহার হয়নি এতদিন।

ওজন কমার 'গেম চেঞ্জিং' ওষুধ টির্জেপাটাইড আসছে দেশে! ব্যবহারের আগে জানুন পার্শ্বপ্রতিক্রিয়া

ফাইল ছবি।

শেষ আপডেট: 17 July 2024 22:42

দ্য ওয়াল ব্যুরো: ওজন কমানোর 'গেম চেঞ্জিং' ওষুধ টির্জেপাটাইডকে ভারতে ব্যবহারের অনুমতি দিতে পারে কেন্দ্রীয় সরকার। এই ওষুধ নিয়মিত খেলে ওবেসিটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে দাবি করা হচ্ছে। ভারতে ওবেসিটি যেভাবে বাড়ছে, তাতে এমন ওষুধের চাহিদা অত্যন্ত বেশি।  

এতদিন ধরে ইউরোপ এবং আমেরিকায় ওজন কমানোর ওষুধ প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে আসছে। সেই দুই দেশে এই ওষুধের চাহিদাও তুঙ্গে। তবে ভারতে এই ওষুধ ব্যবহার হয়নি এতদিন। এবারে সেই টির্জেপাটাইডকে অনুমতি দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। যদিও ভারতে বাণিজ্যিকভাবে ওষুধটি মিলতে এখনও দেরি আছে। ভারতের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা এবং কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের জন্য সময় লাগবে। 

জানা গেছে, গত সপ্তাহেই প্রথমবার, ভারতের ওষুধ নিয়ন্ত্রক একটি বিশেষজ্ঞ কমিটি সবুজ সংকেত দিয়েছে, মার্কিন ফার্মা সংস্থা 'এলি লিলি' নির্মিত এই বিশেষ ড্রাগ টির্জেপটাইডকে। এখনও শেষ পর্যায়ের পর্যালোচনা বাকি, তারপর এই ওষুধটিকে চূড়ান্ত অনুমোদন দেবে ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা।  

টির্জেপটাইড ড্রাগটি নতুন হলেও, ২০১৭ সালে যে ওজেম্পিক ওষুধতে ইউএস ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদন দিয়েছিল, সেই ওষুধও ওজন কমায় বলে জানা গেছে। টাইপ ২ ডায়াবেটিস রোখার জন্য ওষুধটি কার্যকর। এটি বানিয়েছে ডেনমার্কের ফার্মা জায়ান্ট নভো নরডিস্ক। 

তবে সেই ওষুধে রয়েছে সক্রিয় উপাদান সেমাগ্লুটাইড, যা থেকে শরীরে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া হয় বলে দাবি করেন আমেরিকার চিকিৎসকরা। এর পরে আমেরিকার 'এলি লিলি'র  টাইপ ২ ডায়াবেটিসের ওষুধ মাউঞ্জারো বাজারে আসে। তারও এক বছর পরে, ২০২৩ সালে স্থূলতার চিকিৎসায় ব্যবহৃত ড্রাগ টির্জেপটাইডের এফডিএ অনুমোদন মিলেছিল।

তবে এই ওষুধেরও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, টির্জেপটাইডের পার্শ্বপ্রতিক্রিয়াগুলি মধ্যে রয়েছে বমিবমি ভাব, ডায়ারিয়া, বমি, কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, বদহজম, ক্লান্তি, অ্যালার্জি, চুলকানি, চুল পড়া এবং বুকজ্বালা। আবার থাইরয়েড টিউমারের ঝুঁকিও বাড়িয়ে তোলে এই ওষুধ।

ফলে সব মিলিয়ে টির্জেপটাইডের ভারতের বাজারে আসা ওবেস মানুষদের জন্য সুখবর হলেও, শেষমেশ তা নিষ্কণ্টক অনুমতি পাবে কিনা, তা এখনও অপেক্ষাসাপেক্ষ।


```