Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পদপিষ্টের ঘটনার দু’মাস পর ফের জনসভা করতে চান বিজয়, অনুমতি চেয়ে পুলিশকে চিঠিও পাঠাল দল

প্রস্তাবিত তিনটি সম্ভাব্য স্থান— বোস ময়দান, ফোর্ট ময়দান এবং সিলানাইকেনপট্টি এলাকার একটি বেসরকারি মাঠ।

পদপিষ্টের ঘটনার দু’মাস পর ফের জনসভা করতে চান বিজয়, অনুমতি চেয়ে পুলিশকে চিঠিও পাঠাল দল

অনুমতি দেবে কি পুলিশ?

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 20 November 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো: করুরের মর্মান্তিক পদপিষ্ট (Stampede Karur) দুর্ঘটনার দু’মাস পর ফের রাজ্যজুড়ে সফর শুরু করতে চাইছেন টিভিকে প্রধান অভিনেতা বিজয় (Vijay)। সেই লক্ষ্যে আগামী ৪ ডিসেম্বর সেলেম জেলায় এক বৃহৎ জনসভার (Rally) জন্য পুলিশের কাছে অনুমতি চাইল দল।

মঙ্গলবার সেলেমের পুলিশ কমিশনারের (Police Commissioner) দফতরে আবেদন জমা দিয়েছেন দলের জেলা সম্পাদক। প্রস্তাবিত তিনটি সম্ভাব্য স্থান— বোস ময়দান, ফোর্ট ময়দান এবং সিলানাইকেনপট্টি এলাকার একটি বেসরকারি মাঠ।

তবে ২৭ সেপ্টেম্বর করুরের ভেলুসামিপুরমে টিভিকে-র সভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুতে যে প্রশ্নের ঝড় উঠেছিল, তার রেশ এখনও কাটেনি। ওই বিপর্যয়ের পর থেকেই রাজনৈতিক জমায়েত নিয়ে তামিলনাড়ু জুড়ে বাড়ছে নজরদারি।

রাজ্য সরকার শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে জমা দেবে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি নতুন ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (SOP)। টিভিকে আগে আদালতে অভিযোগ করেছিল, পুলিশ শুধুমাত্র তাদের সভার ক্ষেত্রেই “অবাস্তব ও কঠোর” শর্ত চাপিয়ে দিচ্ছে। তাই সব দলের জন্য এক নিয়ম করার আবেদন জানিয়েছিল দলটি।

সেলেম পুলিশের সূত্রের দাবি, আবেদনটি খতিয়ে দেখা হচ্ছে। তবে বাধা হতে পারে তারিখ। ৪ ডিসেম্বর তিরুবন্নামলাইয়ের বড় উৎসব উপলক্ষে বহু জেলা থেকে পুলিশ বাহিনী মোতায়েন থাকে। পাশাপাশি ঘটনাটি বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীর ঠিক কাছাকাছি— যে সময় নিরাপত্তা জোরদার থাকে।

করুর বিপর্যয়ের তদন্ত এখন সিবিআইয়ের হাতে। সুপ্রিম কোর্টের নির্দেশে অবসরপ্রাপ্ত সর্বোচ্চ আদালতের বিচারপতির নেতৃত্বে গঠিত প্যানেল গোটা তদন্ত তদারকি করছে।

এর আগে তামিলনাড়ু পুলিশ পদপিষ্টের জন্য টিভিকে-কেই দায়ী করেছিল। বিজয়ের “মারাত্মক দেরি” এবং খাবারের অভাব ভিড়কে অস্থির করে তুলেছিল বলে অভিযোগ তোলে। দল অবশ্য পাল্টা দাবি করে বলে, বিজয় মঞ্চের কাছে যেতেই ভিড় সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ। অভিযোগ, শাসক ডিএমকে-র “ষড়যন্ত্রে” ওই দুর্ঘটনা ঘটেছিল।


```