Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'কোনও অপরাধ নয়', মেয়েদের ছোট পোশাক পরা নিয়ে বড় পর্যবেক্ষণ দিল্লি আদালতের

দিল্লির পাহাড়গঞ্জের একটি পানশালা কর্তৃপক্ষ এবং সেখানে নাচগান করেন এমন সাতজন মহিলার বিরুদ্ধে মামলা হয়েছিল।

'কোনও অপরাধ নয়', মেয়েদের ছোট পোশাক পরা নিয়ে বড় পর্যবেক্ষণ দিল্লি আদালতের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 12 February 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: ছোট পোশাক পরায় কয়েকজন তরুণীর বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ উঠেছিল। সেই নিয়ে দিল্লির এক আদালতে মামলা হয়। তার শুনানি তরুণীদের বেকসুর খালাস করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিচারপতির এও পর্যবেক্ষণ, কোনও মহিলা ছোট পোশাক পরলে বা বারে গিয়ে নাচলে সেটা অপরাধ নয়। তাই এক্ষেত্রে মহিলাদের বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। 

দিল্লির পাহাড়গঞ্জের একটি পানশালা কর্তৃপক্ষ এবং সেখানে নাচগান করেন এমন সাতজন মহিলার বিরুদ্ধে মামলা হয়েছিল। অভিযোগ ছিল, তাঁরা ছোট পোশাক পরে নাচচেন, সমাজে অশ্লীলতা ছড়াচ্ছেন। যুব সমাজকেও খারাপ বার্তা দিচ্ছেন। সম্প্রতি এই মামলাটি ওঠে দিল্লির তিসহাজারি নিম্ন আদালতে। সেই মামলার শুনানিতেই বিচারপতি এই নির্দেশ দেন। 

আদালতের পর্যবেক্ষণ, যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লাগে এবং তাঁরা বিরক্তি প্রকাশ করেন, ততক্ষণ শুধুমাত্র ছোট পোশাক পরা এবং নাচের কারণে কোনও মহিলার বিরুদ্ধেই এমন মামলা বা অভিযোগ করা যুক্তিযুক্ত নয়। তরুণীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বারের সিসিটিভি ফুটেজও আদালতে জমা দেওয়া হয়েছিল। তা দেখেও অশ্লীলতার কিছু পায়নি কোর্ট। 

বিচারপতি সিসিটিভি ফুটেজ ইস্যুতে বলেন, অভিযুক্ত কোনও তরুণীই অশ্লীল পোশাক পরে ছিলেন না, নাচের সঙ্গেও অশ্লীলতার সম্পর্ক রয়েছে বলে মনে হয়নি। সাতজন তরুণীর সঙ্গে বারের ম্যানেজারকেও অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাঁকেই রেহাই দিয়েছে আদালত।


```