Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'জিনস পরো, কিন্তু নিজের জিন ভুলো না!' ধর্মীয় পোশাক-ফতোয়া উড়িয়ে বললেন চিদানন্দ সরস্বতী

এদেশের সংস্কৃতি বিশ্বে সমাদৃত। সংস্কৃতির ধারক যুব সমাজই। ফলে তা ভুলে গেলে চলবে না।

'জিনস পরো, কিন্তু নিজের জিন ভুলো না!' ধর্মীয় পোশাক-ফতোয়া উড়িয়ে বললেন চিদানন্দ সরস্বতী

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 7 March 2025 17:27

দ্য ওয়াল ব্যুরো: 'জিনস পরায় কোনও সমস্যা নেই কিন্তু শিকড় ভুললে চলবে না।' দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন পরমার্থ নিকেতন আশ্রমের প্রধান স্বামী চিদানন্দ সরস্বতী। জামা-কাপড় নিয়ে যে আদতে কোনওরকম ফতোয়া নেই কোনও ধর্মে, সেকথাও বলে দিলেন সহজে। শুধু শিকড় আকড়ে থাকার বার্তা দিলেন যুব সমাজকে। 

এই প্রসঙ্গে বলতে গিয়ে এক অভিজ্ঞতার কথা তোলেন স্বামী চিদানন্দ। মহাকুম্ভের এক ঘটনা উঠে আসে। জানান, কুম্ভের সময় এক শিশু, জিনস পরেছিল। আশপাশের সকলকে শাড়ি, ধুতি বা কুর্তায় দেখে তার একটু মন খারাপই হয়। সে এসে জিজ্ঞাসা করেছিল স্বামীজিকে, যে অড লাগছে, তার জিনস পরা বন্ধ করে দেওয়া উচিত কিনা। তখন ওই বাচ্চাটিকে ঠিক এই উত্তরই দিয়েছিলেন স্বামীজি। 

মোদ্দা কথা, এদেশের সংস্কৃতি বিশ্বে সমাদৃত। সংস্কৃতির ধারক যুব সমাজই। ফলে তা ভুলে গেলে চলবে না। সংস্কৃতির সম্মান করতে হবে, শিকড়ে বেঁধে থাকতে হবে। পোশাককে যে স্বামী চিদানন্দ মোটেও গুরুত্ব দিচ্ছেন না, সেটা স্পষ্ট উল্লেখ করেন। 

দিল্লির ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরঞ্জনী আখড়ার প্রধান স্বামী কৈলাসানন্দ গিরি। তিনি জানান, স্টিভ জোবসের স্ত্রী লরেনের থেকে জেনে টেসলার প্রধান ইলন মাস্ক মহাকুম্ভে যোগ দিতে চেয়েছিলেন। শিবিরে থাকার ইচ্ছাও প্রকাশ করেন। আর শুধু এই দুই সেলেবই না, দেশ-বিদেশের বহু সেলেবই পুণ্যস্নান করেন মহাকুম্ভে। সে তালিকা নিতান্তই ছোট নয়। সেকথাও ওঠে অনুষ্ঠানে।


```