Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

India Operation Sindoor Live: পহেলগাম কাণ্ডের বদলা নিতে কী কী অস্ত্র ব্যবহার করল ভারত

এই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এখন দেশ-বিদেশ জুড়ে চর্চা শুরু হয়েছে। কেন এমন নাম দেওয়া হল, কী কী অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে, সবই প্রকাশ্যে এসেছে।

India Operation Sindoor Live: পহেলগাম কাণ্ডের বদলা নিতে কী কী অস্ত্র ব্যবহার করল ভারত

ফাইল ছবি

শেষ আপডেট: 7 May 2025 09:15

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার বদলা নিয়েছে ভারত (India Operation Sindoor)। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। 'অপারেশন সিঁদুর' নামের এই অভিযানে ৩০ জঙ্গিকে নিকেশ করেছে সেনা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে লস্করের ক্যাম্প, মাসুদ আজহারের মাদ্রাসা। স্থল, নৌ এবং বায়ু সেনার যৌথ অভিযানই হল এই 'অপারেশন সিঁদুর'। 

এই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এখন দেশ-বিদেশ জুড়ে চর্চা শুরু হয়েছে। কেন এমন নাম দেওয়া হল, কী কী অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে, সবই প্রকাশ্যে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছিল, রাফাল যুদ্ধবিমানের সাহায্য হামলা চালিয়েছে ভারত। তবে অত্যাধুনিক আরও একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এই স্ট্রাইকে। সেগুলি কী কী, দেখে নেওয়া যাক। 

এই ধরনের স্ট্রাইকের ক্ষেত্রে সাধারণত এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় যার 'লং রেঞ্জ' থাকে। 'অপারেশন সিঁদুর'-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। যে ধরনের মিসাইল ব্যবহৃত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য 'স্ক্যাল্প ক্রুজ মিসাইল' এবং 'হামার বম্ব'। 

স্ক্যাল্প ক্রুজ মিসাইল - একে 'স্টরম স্যাডো' বলা হয়। প্রায় ২৫০ কিলোমিটারের রেঞ্জ রয়েছে এই মিসাইলের। 

হামার বম্ব - এটি আদতে 'হাইলি অ্যাজাইল মডিউলার মুনিশন এক্টেন্ডেড রেঞ্জ'-এর বোমা। অত্যাধুনিক বাঙ্কার এবং উঁচু বিল্ডিং ধ্বংস করার জন্য এটি ব্যবহার করা হয়। মোটামুটি ৫০-৭০ কিলোমিটার রেঞ্জ রয়েছে এই বম্বের। 

কামিকাজে ড্রোন - মূলত লুকিয়ে এলাকার পর নজরদারি চালানোর জন্য, কোথায় জঙ্গি ঘাঁটি রয়েছে, তাতে কী কী রয়েছে বা কারা-কতজন রয়েছে, তা জানতে এই যন্ত্র ব্যবহার করে সেনাবাহিনী। ড্রোনের মাধ্যমে ফুটেজ দেখে হামলার নির্দিষ্ট ছক করতে সক্ষম হয় ভারতীয় সেনা। 

ভারত সরকারের তরফে বিবৃতি জারি করে ইতিমধ্যে জানানো হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৫টি জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর কোনও ক্যাম্পে হামলা চালানো হয়নি। বেছে বেছে মাসুদ আজহার এবং হাফিজ সইদের জঙ্গি ক্যাম্প এবং মাদ্রাসাতেই হামলা করেছে ভারত। 

মঙ্গলবার রাতেই একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় পিওকে-র মুজফফরাবাদ, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর ও আরও কয়েকটি অঞ্চলে। এর কিছুক্ষণের মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রক ও সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’-এর কথা জানায়। রাত ১টা ৪৪ মিনিটে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, “পাহেলগামের জঘন্য সন্ত্রাসবাদী হামলার জবাব দিতে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত।” 


```