Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'বিনা আমন্ত্রণে' বিয়ে দেখতে হাজির এক অতিথি! গাড়িতেই কয়েক ঘণ্টা আটকে হবু বর-বউ

বাঘ উদ্ধারে এসে বন দফতরের এক কর্মীও গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। চিতাবাঘটিকে ধরতে গেলে তাঁর ওপর হামলা করে সে।

'বিনা আমন্ত্রণে' বিয়ে দেখতে হাজির এক অতিথি! গাড়িতেই কয়েক ঘণ্টা আটকে হবু বর-বউ

বিয়েবাড়িতে চিতাবাঘ

শেষ আপডেট: 13 February 2025 15:00

দ্য ওয়াল ব্যুরো: আক্ষরিক অর্থে যাকে বলে 'বিন বুলায়া মেহমান'! অর্থাৎ বিনা আমন্ত্রণে যে অতিথি এসে হাজির হয়। কিন্তু এমন কে আসবে যার ভয়ে কাঁপবেন সকলে? সেই রকম অতিথিও আছে। ঠিক যেমন উত্তরপ্রদেশের এক বিয়েবাড়িতে এসেছিল এক অতিথি। তার ভয়ে কয়েক ঘণ্টা গাড়িতে আটকে থাকতে হয়েছে হবু বর-বউকে। 

লখনউয়ে ওই বিয়েবাড়িতে তখন হুল্লোড় চলছে। গান-বাজনা, খাওয়া-দাওয়া, নাচ...। ঠিক এই সময়ই হঠাৎ চিৎকার! কেউ কেউ দেখেছে, একটি চিতাবাঘ ঢুকে পড়েছে বিয়েবাড়িতে! শুধু ঢুকে পড়েছে বললে ভুল, লন থেকে শুরু করে এক তলায় ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে অতিথিরা যে যেদিকে পেরেছে ছুটে বেরিয়ে গেছে। একজন একতলা থেকে লাফ দিয়েছেন নীচে। তিনি গুরুতর জখম। 

অক্ষয় শ্রীবাস্তব এবং জ্যোতি কুমারীর বিয়ের অনুষ্ঠান ছিল। কিন্তু চিতাবাঘের ভয়ে তাঁরা গাড়ি থেকেই নামেননি। বেশ কয়েক ঘণ্টা গাড়িতেই বসে ছিলেন তাঁরা! এরপর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে পুলিশ এবং বন দফতরকে খবর দেওয়া হয়। তাঁরা এসে বাঘটিকে প্রায় ৫ ঘণ্টা পর ধরতে সক্ষম হন। একতলার একটি ঘরে ঘাপটি মেরে লুকিয়েছিল চিতাবাঘটি। 

বাঘ উদ্ধারে এসে বন দফতরের এক কর্মীও গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। চিতাবাঘটিকে ধরতে গেলে তাঁর ওপর হামলা করে সে। থাবার আঘাতে মুখে, হাতে লেগেছে ওই কর্মীর। তাছাড়া দুজন ক্যামেরাম্যান ছিলেন, তাঁরাও জখম হয়েছেন। এদিকে বাঘের জ্বালায় বিয়েবাড়ির অনুষ্ঠানই কার্যত মাটি হয়ে যায়। সারা রাত কেটে যাওয়ার পর ভোরবেলা বাকি রীতি মেনে অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।


```