
থরে থরে সাজানো নোট।
শেষ আপডেট: 10 May 2024 10:28
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সচিবের পরিচারকের বাড়িতে হানা দিয়েও এমন চমকে উঠেছিলেন ইডির অফিসাররা। থরে থরে নোটের পাহাড় উদ্ধার হয়েছিল সেই পরিচারকের বাড়ি থেকে। ঝাড়খণ্ডের পরে এবার মধ্যপ্রদেশের ভোপাল। এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে চোখ কপালে উঠল আয়কর কর্তাদের।
১০ টাকা, ২০ টাকার নোট থেকে শুরু করে ২০০, ৫০০ টাকার নোটের বান্ডিল থরে থরে সাজানো। ভোপালের পন্ত নগর কলোনিতে কৈলাশ ক্ষেত্রী নামক এক ব্যক্তির বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। সেখানে ১০ টাকা, ২০ টাকার বান্ডিল যেমন রয়েছে, তেমনই ২০০, ৫০০ টাকার নোটের বান্ডিলও উদ্ধার হয়েছে।
Madhya Pradesh: Several wads of banknotes recovered from the house of one Kailash Khatri at Pant Nagar Colony in Bhopal. Police say that the man claims to be working in the business of money exchange.
— ANI (@ANI) May 10, 2024
(Pics Source: Police) pic.twitter.com/sGZSxRSQUb
গোপন সূত্রে খবর আজই কৈলাশ ক্ষেত্রীর বাড়িতে হানা দেন আয়কর কর্তারা। পেয়ে টাকা গোনা চলছে। আয়কর কর্তাদের অনুমান কোটি কোটি টাকা রয়েছে কৈলাশের বাড়িতে। ওই ব্যক্তি টাকা লেনদেনের কাজ করেন। পুরনো নোট বদলানোর কাজ করেন। তবে তদন্তকারীদের সন্দেহ, এই বিপুল পরিমাণ টাকা রাজনৈতিক নেতাদের। কালো টাকা সাদা করার কাজই চলে সেখানে।
ভোপাল জ়োন-১ ডিজিপি প্রিয়ঙ্কা শুক্লা বলছেন, “কৈলাশ ক্ষেত্রী গত ১৮ বছর ধরে মানি এক্সচেঞ্জের কাজ করছেন। এত টাকা কীভাবে তাঁর কাছে এল তার কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। মনে করা হচ্ছে সবই কালো টাকা। তদন্ত চলছে। কোন কোন রাজনৈতিক নেতা-ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”