Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ককপিটে ঘুমোচ্ছেন VSR-মালিক! এই সংস্থার বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পাওয়ারের, গুরুতর অভিযোগ ছেলে জয়ের

জয় পাওয়ার তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, "আমি আমার বাবাকে হারিয়েছি। এই কষ্ট সারাজীবন থাকবে। কিন্তু এই ভিডিওটি ভয়ানক। যাত্রীদের জীবনের ঝুঁকি রয়েছে।"

ককপিটে ঘুমোচ্ছেন VSR-মালিক! এই সংস্থার বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পাওয়ারের, গুরুতর অভিযোগ ছেলে জয়ের

ভিডিও শেয়ার করলেন বিজেপি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 March 2026 15:33

দ্য ওয়াল ব্যুরো: বারামতীতে বিমান দুর্ঘটনায় (Baramati Plane Accident) মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar Death) মৃত্যুতদন্তে একের পর এক তত্ত্ব উঠে এসেছে। এরমধ্যেই একটি ভিডিও প্রকাশ্যে এনে গুরুতর অভিযোগ আনলেন অজিতের ছেলে জয় পাওয়ার (Jay Pawar)। সেই ভিডিওতে দেখা যায়, চার্টার সংস্থা ভিএসআর ভেঞ্চারসের (VSR Ventures) বিমানে এক ব্যক্তি ঘুমিয়ে আছেন। পাশে পাইলট বিমান চালাচ্ছেন।

জানা গেছে, ঘুমিয়ে থাকা ব্যক্তি আর কেউ নন, ওই সংস্থারই মালিক রোহিত সিং। জয় পাওয়ার তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, "আমি আমার বাবাকে হারিয়েছি। এই কষ্ট সারাজীবন থাকবে। কিন্তু এই ভিডিওটি ভয়ানক। যাত্রীদের জীবনের ঝুঁকি রয়েছে।"

দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিএ-র কাছে এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন অজিত পাওয়ারের ছেলে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভিএসআর সংস্থার সব বিমানের উড়ানে স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি রোহিত সিংকে গ্রেফতারির দাবিও জানিয়েছেন তিনি।

এই ঘটনার পর নাট্যাভিনেতা তথা নেতা রোহিত পাওয়ারও ভিডিওটি শেয়ার করেছেন। তাঁর অভিযোগ, রোহিত সিং কিছু রাজনৈতিক দলের থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন। তাঁর দাবি, "রোহিত সিং এই সময়ে রাজ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদেরও ছাড়িয়ে গেছেন। তাই তাঁর বিরুদ্ধে FIR নথিভুক্ত করতেই গড়িমসি চলছে।”

পরিবারের আরেক সদস্য যুগেন্দ্র পাওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভিডিওটি ট্যাগ করে রোহিত সিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। 
 


```