Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সোনার স্বপ্নভঙ্গ, ফোগটের বিদায়ে দেশজুড়ে হতাশার ছায়া, বেদনাহত মোদীও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিক্রিয়ায় বলেছেন, বিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন।

সোনার স্বপ্নভঙ্গ, ফোগটের বিদায়ে দেশজুড়ে হতাশার ছায়া, বেদনাহত মোদীও

হতাশ বিনেশ ফোগট সহ গোটা দেশ।

শেষ আপডেট: 7 August 2024 13:11

দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশ হতাশায় ভেঙে পড়ল। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্সের ৫০ কেজির কুস্তির পদক হাতছাড়া হল ভারতের। সেই সঙ্গে অস্তাচলে গেল সোনা-রুপো জয়ের স্বপ্ন। ফলে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে একদা কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে 'পাঙ্গা' নেওয়া ফোগটকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিক্রিয়ায় বলেছেন, বিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি ভারতের গর্ব। প্রতিটি ভারতবাসীর কাছে এক প্রেরণা। আজকের ঘটনায় আঘাত পেয়েছি। আমি আজ যে হতাশা বোধ করছি তা ভাষায় প্রকাশ করছি। একইসঙ্গে আমি এও জানি, তুমি আশাবাদী খেলোয়াড়। তুমি সবসময় চ্যালেঞ্জ মোকাবিলা করতে ভালোবাসো। আরও শক্তিশালী হয়ে ফিরে আসো, আমরা তোমার জন্য অপেক্ষায় আছি।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বিনেশ ফোগটকে ৫০ কেজি মহিলা কুস্তি থেকে অতিরিক্ত ওজনের জন্য অযোগ্য বলে বিবেচনা করা হয়েছে। এই ঘটনা ভারতীয় দলের কাছে অত্যন্ত দুঃখজনক। রাতভর চেষ্টার পরেও বুধবার সকালে তাঁর কয়েক গ্রাম ওজন বেশি ধরা পড়ে। ভারতীয় দলের পক্ষ থেকে এর বেশি কিছু বলা হচ্ছে না। এই অবস্থায় ফোগটকে একা থাকতে দেওয়া অনুরোধ জানিয়েছে অ্যাসোসিয়েশন।

বিনেশ ফাইনালে ওঠায় আশা করা গিয়েছিল, এবার সোনা জিততেও পারে ভারত। না হলে অন্তত রুপো তো ঝুলবেই ফোগতের গলায়। সোনার আশায় গোটা দেশ বুক বেঁধেছিল কাল থেকে। শুধু ফোগতের নিজের রাজ্যই নয়, বাংলাদেশের খবরের পর বিনেশকে নিয়ে সোনার স্বপ্নের জাল বুনছিল দেশবাসী।


```