Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তামিলনাড়ুতে পদপিষ্ট: পুলিশের লাঠিচার্জেই দুর্ঘটনা, আদালতে অভিযোগ বিজয়ের দলের

জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের দল ‘তামিলগা ভেট্ট্রি কাজগম’ (TVK) শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে (High Court) দাবি করেছে, পুলিশের হঠাৎ লাঠিচার্জের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

তামিলনাড়ুতে পদপিষ্ট: পুলিশের লাঠিচার্জেই দুর্ঘটনা, আদালতে অভিযোগ বিজয়ের দলের

অভিনেতা রাজনীতিক বিজয়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 3 October 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর করুর জেলায় ভয়াবহ পদপিষ্টে (Stampede) ৪১ জনের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের দল ‘তামিলগা ভেট্ট্রি কাজগম’ (TVK) শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে (High Court) দাবি করেছে, পুলিশের হঠাৎ লাঠিচার্জের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

ডিএমকে সরকার অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (MK Stalin) সরকার জানিয়েছে, ‘‘এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম অভিযোগ প্রমাণ করার মতো কোনও তথ্য নেই।’’

বিজয়ের (Vijay) দলের অভিযোগ, ‘‘নেতাকে দেখার অপেক্ষায় হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন। তখন হঠাৎ ভিড় থেকে কেউ জুতো ছুড়তে শুরু করে। পুলিশ কোনও সতর্কবার্তা না দিয়েই লাঠিচার্জ করে। তাতেই মর্মান্তিক পদপিষ্ট ঘটে।’’

আদালত ঘটনাটির তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিয়েছে। আইপিএস অফিসার আসরা গর্গ থাকবেন সেই দলে। এর আগে মুখ্যমন্ত্রী স্ট্যালিন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেসনের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঘোষণা করেছিলেন।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে টিভিকের জেলা সম্পাদক এন সতীশ কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিচারক প্রশ্ন তুলেছেন— দল কেন ভিড় সামলাতে ব্যর্থ হল? কেন বিজয়ের রোডশোতে কর্মীরা প্রকাশ্য উচ্ছৃঙ্খলতা চালালেন, এমনকি সরকারি সম্পত্তিও নষ্ট হল?

গত ২৭ সেপ্টেম্বর বিজয় রোডশো করতে এলে হঠাৎ ভিড়ের চাপ বাড়তে শুরু করে। বক্তব্য মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হন অভিনেতা-রাজনীতিক। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওয় দেখা যায়, বিজয় ভক্তদের দিকে জলের বোতল ছুড়ে দিচ্ছেন। তার কিছু পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ভিড়ে।

রাজ্যের পুলিশ প্রধান জি বেঙ্কটরামন জানান, ‘‘জনতা সকাল ১১টা থেকে অপেক্ষা করছিলেন। অথচ বিজয় আসেন সন্ধে ৭টা ৪০ মিনিটে। প্রচণ্ড গরমে পর্যাপ্ত খাবার-জল ছাড়াই বহু মানুষ ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন।’’ পুলিশের অনুমান ছিল প্রায় ১০ হাজার মানুষ আসবেন, অথচ হাজির হয়েছিলেন প্রায় ২৭ হাজার।

মৃত্যুর পরে মাঠজুড়ে ছড়িয়ে ছিল জুতো-চটি, ছেঁড়া পতাকা, ভাঙা বাঁশ, ছেঁড়া পোশাক, জলের বোতল ও পার্টি পপারের কাগজ।

ঘটনার পর বিবৃতিতে বিজয় বলেছেন, ‘‘এই দুর্ঘটনায় আমার মন ভেঙে গিয়েছে।’’ তাঁর দল ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা ও আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে। রাজ্য সরকারও মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

প্রসঙ্গত, অভিনয় ছেড়ে গত বছর রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে বিজয় গোটা রাজ্যে সফর করছেন। সবকটি জেলায় জনসভা করার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি।


```