Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৃত্যুর কয়েক মাস আগে বোয়িং বিমানেরই ককপিটে বসেছিলেন রুপানি! নিজেই শেয়ার করেন ছবি

ছবিতে দেখা যায়, বিমানের দরজার পাশে দাঁড়িয়ে রুপানি কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে। রুপানির এই সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আবেগঘন প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটমাধ্যমে। 

মৃত্যুর কয়েক মাস আগে বোয়িং বিমানেরই ককপিটে বসেছিলেন রুপানি! নিজেই শেয়ার করেন ছবি

বিজয় রুপানির পুরনো এই ছবি ভাইরাল

শেষ আপডেট: 4 July 2025 11:44

দ্য ওয়াল ব্যুরো: আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় (Ahmedabad Air India Plane Crash) প্রাণ হারিয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex Gujarat CM) বিজয় রুপানি (Vijay Rupani)। সেই দুর্ঘটনার এতদিন পর সামনে এসেছে তাঁর কয়েক মাস আগের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, একটি বোয়িং বিমানের ককপিটে বসে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই ছবিটি দেখে এখন আবেগে ভাসছেন রুপানির অনুগামীরা।

গত ৮ এপ্রিল আমেদাবাদের ইন্ডাস ইউনিভার্সিটিতে ওয়েস্টার্ন ইন্ডিয়া ইনস্টিটিউট অব অ্যারোনটিক্সের সফরে যান রুপানি। সেখানেই একটি পুরনো বোয়িং ৭৩৭-২০০ বিমানের ককপিটে (Cockpit) ঢোকেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, ককপিটের ডানদিকের সিটে যেটি সাধারণত কো-পাইলটের জন্য বরাদ্দ সেখানে বসে রয়েছেন তিনি।

তাঁর সফরের সময় রুপানিকে বিমান বিভাগের ডিন রাধিকা ভান্ডারির সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেছিল। ছবিতে দেখা যায়, বিমানের দরজার পাশে দাঁড়িয়ে রুপানি কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে। রুপানির এই সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আবেগঘন প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটমাধ্যমে। বহু নেটিজেন লিখেছেন, “কে জানত এই সফরের কয়েক সপ্তাহ পরেই একটি বোয়িং বিমানেই তাঁর জীবন শেষ হয়ে যাবে!”

প্রসঙ্গত, ১২ জুন আমদাবাদের সেই অভিশপ্ত বিমানে ওঠার কথার ছিল না বিজয় রুপানির। একবার নয়, পরপর দু’বার সফরের দিন বদল করেছিলেন তিনি। প্রথমে ১৯ মে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছিলেন রুপানি। সে দিন এয়ার ইন্ডিয়ার AI171 ফ্লাইটের টিকিট কেটেছিলেন তিনি। ফেরার কথা ছিল ২৫ জুন। পরে ওই টিকিট বাতিল (Ticket Cancelled) করে রুপানি ৫ জুনের জন্য ফের বুকিং করেন। তবে কোনও এক কারণে শেষ মুহূর্তে সেই টিকিটও বাতিল করেন তিনি। শেষমেশ তৃতীয়বার ১২ জুনের ফ্লাইটের টিকিট কেটেছিলেন রুপানি। তাঁর সিট নম্বর — ২ডি।


```