Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

নির্মলা-কথায় 'বড় গলা' বিজয় মালিয়ার, জন্মদিনের শুভেচ্ছা 'মাসতুতো ভাই' ললিত মোদীর

মালিয়া ধন্যবাদ দিয়ে লিখেছেন, আমাদের দুজনকেই ভুল বুঝেছে আমাদের দেশের মানুষ।

নির্মলা-কথায় 'বড় গলা' বিজয় মালিয়ার, জন্মদিনের শুভেচ্ছা 'মাসতুতো ভাই' ললিত মোদীর

বিজয় মালিয়া, নির্মলা সীতারামন ও ললিত মোদী।

শেষ আপডেট: 19 December 2024 13:37

দ্য ওয়াল ব্যুরো: সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিবৃতির পরেই 'বড় গলা' পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার। তাঁকে কেন্দ্র করে দীর্ঘ বিতর্ককে উসকে দিয়ে তিনি বলেছেন, তাঁর ধার নেওয়া টাকার দ্বিগুণেরও বেশি উসুল করে নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলি। বুধবার রাতে এক এক্সবার্তায় মালিয়া লিখেছেন, ব্যাঙ্কগুলি তাঁর কাছ থেকে ১৪,১৩১.৬০ কোটি টাকা উদ্ধার করেছে। যেখানে অনাদায়ী ঋণ আদায় আদালত পূর্বতন কিংফিশার এয়ারলাইন্সের ঋণের পরিমাণ ধার্য করেছিল ৬,২০৩ কোটি টাকা। যার মধ্যে সুদের পরিমাণ ছিল ১২০০ কোটি টাকা।

এদিকে, বিজয় মালিয়ার আর এক 'মাসতুতো ভাই' ফেরারি বণিক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা ললিত মোদী জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মদব্যবসার ধনকুবেরকে। যার জবাবে মালিয়া ধন্যবাদ দিয়ে লিখেছেন, আমাদের দুজনকেই ভুল বুঝেছে আমাদের দেশের মানুষ। বিজয় মালিয়ার এই জন্মদিনের শুভেচ্ছাবার্তার প্রত্যুত্তর নিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় বিরাট সাড়া পড়ে গিয়েছে। নেটিজেনরা যা নিয়ে মিম, উপদেশ, পরামর্শ ও ক্ষোভ উগরে দিয়েছেন।

১৯ ডিসেম্বর দেশছাড়া ললিত মোদী আর এক পলাতক ধনকুবের বিজয় মালিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান। বার্তায় তিনি লিখেছেন, আমার বন্ধু বিজয় মালিয়াকে জন্মদিনের অভিনন্দন। জীবনে যে নানা ওঠাপড়া আছে, তা আমরা দুজনেই প্রত্যক্ষ করেছি। এই দিন নিশ্চই একদিন কেটে যাবে। তোমার সামনে আরও একটা বছর এসে গেল। নতুন বছরটি তোমার আনন্দ-ভালোবাসায় ভরা থাকুন। তোমার জন্য রইল একবুক ভালোবাসা।

এর উত্তরে বিজয় মালিয়া লিখেছেন, ধন্যবাদ প্রিয় বন্ধু। যে দেশের জন্য আমরা কিছু করতে চেয়েছিলাম, সেই দেশই আমাদের ভুলভাবে ব্যাখ্যা করেছে। এর আগেই বিজয় মালিয়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবিকে নস্যাৎ করে দিয়ে ক্ষোভ উগরে দেন। মালিয়ার দাবি, তাঁর ঋণের পরিমাণের চেয়ে দ্বিগুণের বেশি সুদে-আসলে আদায় করা হয়েছে। ফলে এখন তাঁকে ঋণমুক্ত ঘোষণা করা উচিত। যে যে সংস্থা তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করে রেখেছে, তাদের উচিত কীভাবে ঋণের দ্বিগুণের বেশি উদ্ধার করা হয়েছে, তার ব্যাখ্যা দেওয়া।


```