Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিজয় মাল্যর জন্মদিন বলে কথা! বিশেষ আয়োজন ললিত মোদীর, লন্ডনে একফ্রেমে ধরা দিলেন দুই 'বন্ধু'

ললিত মোদী ও রিমা বোরির তরফে অতিথিদের “একটি গ্ল্যামারাস সন্ধ্যা”-য় আমন্ত্রণ জানানো হয়। সেখানে বিজয় মাল্যকে তাঁদের “প্রিয় বন্ধু” বলে উল্লেখ করা হয় এবং তাঁকে ‘কিং অব গুড টাইমস’ হিসেবে বর্ণনা করা হয়।

বিজয় মাল্যর জন্মদিন বলে কথা! বিশেষ আয়োজন ললিত মোদীর, লন্ডনে একফ্রেমে ধরা দিলেন দুই 'বন্ধু'

পৃথা ঘোষ

শেষ আপডেট: 18 December 2025 19:38

দ্য ওয়াল ব্যুরো: ফের প্রকাশ্যে এল পলাতক শিল্পপতি (Fugitive businessman) বিজয় মাল্য (Vijay Mallya)-র ছবি। একই সঙ্গে আলোচনার কেন্দ্রে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী (Lalit Modi)-ও। কারণ দু'জনকে দেখা গেল একই ফ্রেমে। শহর লন্ডনে (London)।

বিজয় মাল্যর আসন্ন ৭০তম জন্মদিন উপলক্ষে ব্রিটেনের অভিজাত এলাকা বেলগ্রেভ স্কোয়ারে নিজের বাড়িতে জাঁকজমকপূর্ণ প্রি-বার্থডে পার্টির আয়োজন করেছিলেন বন্ধু ললিত মোদী (Vijay Mallya birthday party London)। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং বিজয় মাল্য-সহ একাধিক পরিচিত মুখ, যা ঘিরে ইতিমধ্যেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়।

সূত্রের খবর, ওই অনুষ্ঠানের অতিথি তালিকায় ছিলেন বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার-শ, হলিউড অভিনেতা ইদ্রিস এলবা এবং ফ্যাশন ডিজাইনার মনোভিরাজ খোসলা। অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসতেই দেখা যায়, এক ফ্রেমে কিরণ মজুমদার-শের সঙ্গে পোজ দিচ্ছেন মনোভিরাজ খোসলা, অন্য ছবিতে ইদ্রিস এলবার সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে তাঁকে।

এই পার্টির একাধিক ছবি শেয়ার করেন ফটোগ্রাফার জিম রাইডেল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি ললিত মোদী ও বিজয় মাল্যর একটি ছবি পোস্ট করে লেখেন, লন্ডনের বাড়িতে ‘ফ্যাবুলাস’ প্রি-৭০তম জন্মদিনের পার্টি আয়োজনের জন্য ললিত মোদীকে ধন্যবাদ।

রাইডেলের পোস্টে লেখা ছিল, “বিজয় মাল্যর সম্মানে তাঁর প্রি-৭০তম জন্মদিনের দুর্দান্ত পার্টি আয়োজনের জন্য ললিত কে মোদীকে ধন্যবাদ।”

এই পোস্টের জবাবে ললিত মোদী নিজেও মন্তব্য করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিজয় মাল্যকে নিজের বন্ধু বলে উল্লেখ করেন। ললিত লেখেন, “আমার বন্ধু বিজয় মাল্যর 'প্রি-বার্থডে ব্যাশ' উদযাপনে আমার বাড়িতে আসার জন্য সবাইকে ধন্যবাদ।”

এছাড়াও ইনস্টাগ্রামে অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও পোস্ট করেন জিম রাইডেল। সেই কার্ডে ললিত মোদী ও রিমা বোরির তরফে অতিথিদের “একটি গ্ল্যামারাস সন্ধ্যা”-য় আমন্ত্রণ জানানো হয়। সেখানে বিজয় মাল্যকে তাঁদের “প্রিয় বন্ধু” বলে উল্লেখ করা হয় এবং তাঁকে ‘কিং অব গুড টাইমস’ হিসেবে বর্ণনা করা হয়। আমন্ত্রণপত্রে প্রাক্তন বিমান সংস্থার কর্ণধারের একটি কার্টুন-স্টাইল ইলাস্ট্রেশনও ছিল।

এই ছবি ও আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। বহু ব্যবহারকারী ভারতীয় তদন্তকারী সংস্থার চোখ এড়িয়ে বছরের পর বছর বিদেশে থাকা ললিত মোদী ও বিজয় মাল্যর এই বিলাসবহুল উদযাপন নিয়ে তীব্র কটাক্ষ করেন।

একজন এক্স ব্যবহারকারী লেখেন, “দেখুন কাণ্ড! খাও, দাও, আনন্দ করো। এই বয়সেও প্রি-বার্থডে পার্টি। কিং অব গুড টাইমস, এখন আবার ব্যাড টাইমসও।” আর এক জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে মন্তব্য করেন, “এই লোকগুলো @narendramodi সরকারের মুখে যেন নুন ঘষছে।”

আরও এক ব্যবহারকারী কটাক্ষ করে লেখেন, “@TheOfficialSBI @RBI— আপনাদের শুভেচ্ছাও কি মাল্যকে পৌঁছে দেব?” আর একজন বলেন, “চোরে চোরে মাসতুতো ভাই মিমের জন্য একদম পারফেক্ট ফ্রেম।”

উল্লেখ্য, কিংফিশার এয়ারলাইন্স (Kingfisher Airlines) ধসের পর ঋণ জালিয়াতি ও মানি লন্ডারিং বাওর্থ তছরুপ সংক্রান্ত মামলায় নাম জড়িয়ে পড়ে বিজয় মাল্যর। ২০১৬ সালের মার্চ মাসে তিনি ভারত ছাড়েন। প্রায় ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ মামলায় তিনি এখনও ভারতীয় তদন্তকারী সংস্থার কাছে 'ওয়ান্টেড'। বর্তমানে তিনি ব্রিটেনে রয়েছেন এবং ভারতে ফেরার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, আইপিএলের (IPL) হর্তাকর্তা ললিত মোদী ২০১০ সালে আর্থিক অনিয়ম, বিড কারচুপি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আইপিএল চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন। এরপর থেকেই তিনি ভারতের বাইরেই রয়েছেন।


```