Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

সম্পর্ক মজবুত করাই লক্ষ্য, তিনদিনের ভারত সফরে এলেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী

এই তিনদিনের সফরে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে।

সম্পর্ক মজবুত করাই লক্ষ্য, তিনদিনের ভারত সফরে এলেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী

ফাম মিন চিন এবং নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 31 July 2024 12:20

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনাম সফর করেছিলেন। তারপর থেকেই দু-দেশের সম্পর্ক অন্য মাত্রা পায়। এবার ভারত সফরে এলেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। মঙ্গলবার গভীর রাতে তিনি পৌঁছেছেন নয়াদিল্লি। তাঁর তিনদিনের এই সফর থেকে কী উঠে আসে তার দিকেই তাকিয়ে দেশের কূটনৈতিক মহল। 

এই তিনদিনের সফরে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। তার মধ্যে বৃহস্পতিবার প্রথমে তিনি যাবেন রাষ্ট্রপতি ভবনে। সেখানেই তাঁকে প্রথাগতভাবে দেশে স্বাগত জানানো হবে। তারপর তাঁর যাওয়ার কথা রাজঘাটে। সেখানে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কথা তাঁর। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন ফাম মিন চিন। 

ওয়াকিবহাল মহল মনে করছে, এই বৈঠক থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে আগ্রহী হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ আগেই তিনি আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে ভিয়েতনামকে অন্যতম স্তম্ভ বলে উল্লেখ করেছেন। সেই প্রেক্ষিতে আশা করাই যায় যে, এই বৈঠক একটি নতুন দিশা দেবে ভারত-ভিয়েতনাম সম্পর্কের। 

ইতিমধ্যে ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে দেশে স্বাগত জানিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে। আশা করা হচ্ছে, এই সফরের জন্য সেই বন্ধুত্ব আরও শক্তিশালী হবে। ফাম মিন চিনকে ভারতবর্ষে স্বাগত।'' 


```