Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ajit Pawar: ভেঙে পড়ার মুহূর্তেই ধরে যায় আগুন, টুকরো টুকরো হয়ে যায় বিমানটি!

প্রশাসন সূত্রে জানা গেছে, লিয়ারজেট ৪৫ মডেলের বিমানটি মুম্বই থেকে বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ান শুরুর প্রায় এক ঘণ্টা পর অবতরণের চেষ্টা চলাকালীন আচমকাই সমস্যার মুখে পড়ে বিমানটি। 

Ajit Pawar: ভেঙে পড়ার মুহূর্তেই ধরে যায় আগুন, টুকরো টুকরো হয়ে যায় বিমানটি!

অজিত পাওয়ার

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 January 2026 11:15

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে মহারাষ্ট্র (Maharastra News) তথা দেশের রাজনীতিতে নেমে এল শোকের ছায়া। মুম্বই থেকে বারামতীর পথে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar Plane Crash)। তাঁর সঙ্গে একই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও চার জনের। দুর্ঘটনাটি ঘটে সকাল প্রায় ৯টা নাগাদ, জরুরি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাটার্ড বিমানটি ভেঙে পড়লে।

প্রশাসন সূত্রে জানা গেছে, লিয়ারজেট ৪৫ মডেলের বিমানটি মুম্বই থেকে বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ান শুরুর প্রায় এক ঘণ্টা পর অবতরণের চেষ্টা চলাকালীন আচমকাই সমস্যার মুখে পড়ে বিমানটি। মুহূর্তের মধ্যেই সেটি ভেঙে পড়ে (Ajit Pawar News) এবং দাউদাউ করে জ্বলতে শুরু করে। দুর্ঘটনার পর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। চারদিকে ছড়িয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও অন্যান্য জরুরি পরিষেবার দল। স্থানীয় বাসিন্দারাও ছুটে যান দুর্ঘটনাস্থলের দিকে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রাথমিকভাবে উদ্ধারকাজে নামা কঠিন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে পৌঁছন এবং জ্বলন্ত বিমানের ধ্বংসাবশেষ দেখতে পান। আগুনের কারণে কাছে গিয়ে সাহায্য করার কোনও সুযোগই ছিল না।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন দুই পাইলট এবং দুই যাত্রী। যাত্রীদের মধ্যে একজন ছিলেন বিমানকর্মী এবং অন্যজন অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বিমানে থাকা সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

জানা গিয়েছে, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির নির্বাচনী আবহে একটি জনসভায় যোগ দিতে বারামতির উদ্দেশে রওনা দিয়েছিলেন অজিত পাওয়ার। তাঁর এই আকস্মিক মৃত্যুতে রাজ্য রাজনীতিতে স্বাভাবিকভাবেই শোক ও স্তব্ধতা নেমে এসেছে।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, বিমানটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাচ্ছে এবং দমকল কর্মীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। পুলিশ প্রশাসনও গোটা এলাকা ঘিরে ফেলে। পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজ শুরু করতে গিয়ে কিছুটা সমস্যার মুখে পড়তে হয় উদ্ধারকারী দলকে।

সূত্রের খবর, এই দুর্ঘটনার তদন্তে ডিজিসিএ শীঘ্রই উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করবে। জানা গেছে, দুর্ঘটনার ঠিক আগে পাইলট ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন। বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, নাকি অন্য কোনও কারণ থেকে এই বিপর্যয়—সব দিক খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।


```