Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বরফ মোড়া লাদাখের উপত্যকায় সে কী নাচ দুই তুষারচিতার! ভিডিও দেখে মন ভাল হয়ে গেল নেট দুনিয়ার

বরফের উপর রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ‘পাহাড়ের ভুত’ অর্থাৎ ‘দ্য ঘোস্ট অফ মাউন্টেন্স’।

বরফ মোড়া লাদাখের উপত্যকায় সে কী নাচ দুই তুষারচিতার! ভিডিও দেখে মন ভাল হয়ে গেল নেট দুনিয়ার

লাদাখে নিজেদের মধ্যে খুনসুটিতে ব্যস্ত দুই তুষারচিতা

শেষ আপডেট: 7 January 2025 14:10

দ্য ওয়াল ব্যুরো: যে দিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু বরফে ঢাকা সাদা পাহাড়। তাপমাত্রার পারদ হু হু করে নামলেও সেদিকে তাদের নজর নেই। কনকনে ঠাণ্ডার মধ্যেই খুনসুটিতে ব্যস্ত দু’জনে।

শরীরে সাদা রঙের পুরু লোমের আস্তরণ, সঙ্গে ধূসরের ছটা। তুলতুলে বরফের উপর রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ‘পাহাড়ের ভুত’ অর্থাৎ ‘দ্য ঘোস্ট অফ মাউন্টেন্স’। হ্যাঁ তুষার চিতা নিয়েই আলোচনা হচ্ছে।

সম্প্রতি দুই তুষার চিতার দাপাদাপির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু লাদাখের জানস্কার ভ্যালির সেই অদ্ভুত সুন্দর মুহূর্ত এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানেই বরফে ঢাকা পাহাড়ে দুই তুষার চিতাকে দেখতে পাওয়া যাচ্ছে। কখনও একে অপরের পাশে তারা বসে রয়েছে। কখনও দু’জনে দৌড়াদৌড়ি করছে। বরফে গড়াগড়ি দিতেও দেখা যাচ্ছে তাদের।

ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে কমেন্ট। একজন লিখেছেন, ‘চমৎকার ও সুন্দর। ভাষায় প্রকাশ করা অসম্ভব’। আরেকজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, ‘পশুদের ক্ষণস্থায়ী নৃত্যে অভিভূত’। যদিও খুব কম সময়ের জন্য ভিডিওটি করা হলেও ইতিমধ্যে তা সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে।

সম্প্রতি দেশব্যাপী এক সমীক্ষার পর জানা গেছে, ভারতে পশ্চিম হিমালয়ে কমপক্ষে ৭১৮টি তুষার চিতা রয়েছে। তুষার চিতা অন্য যে কোনও চিতার থেকে আলাদা। তাদের চারিত্রিক বৈশিষ্ট্যও অন্যরকম। অন্য যে কোনও চিতাবাঘের তুলনায় তুষার চিতাবাঘ মাঝারি আকারের হয়। তাদের শরীরের কাঠামো ১.৮ থেকে ২.৩ মিটারের মধ্যে হয়। এরা ভূতেদের মতোই যেন অদৃশ্য। দিনের বেলায় তাদের টিকিটি পাওয়া যায় না। তবে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় তারা হিমালয়ের পাহাড়ি এলাকায় অবতীর্ণ হয়। সেই ছবিই ক্যামেরাবন্দী করলেন এক আইএএস অফিসার।


```