Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

বিমানে মানবতার ছোঁয়া, প্রবীণ যাত্রীর মুখে খাবার তুলে দিলেন সৌদি এয়ারলাইন্সের কর্মী, ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ যাত্রীটি একেবারেই নিজে খেতে পারছেন না, সম্ভবত শরীরের কাঁপুনি বা পারকিনসনস রোগে আক্রান্ত। 

বিমানে মানবতার ছোঁয়া, প্রবীণ যাত্রীর মুখে খাবার তুলে দিলেন সৌদি এয়ারলাইন্সের কর্মী, ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিওর ফুটেজ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 2 November 2025 16:13

দ্য ওয়াল ব্যুরো: আকাশপথে ভেসে বেড়ানো এক দৃশ্য নরম করে দিল হাজারো মানুষের মন। সৌদি এয়ারলাইন্সের (Saudi Airlines) এক ফ্লাইটে দেখা গেল এমন এক মানবিক মুহূর্ত, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বিমানের এক কর্মী ধীরে ধীরে চামচে করে এক প্রবীণ যাত্রীর মুখে খাবার তুলে দিচ্ছেন— অত্যন্ত যত্নে, ধৈর্যে ও আন্তরিকতায়। তাঁর চোখে-মুখে যেন একটাই বার্তা, যত্নই সৌন্দর্য, মানবতাই সৌদি সংস্কৃতির প্রকৃত রূপ।

ভিডিওটি প্রথম শেয়ার করে সৌদি এভিয়েশন তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে। সেখানে লেখা হয়েছে, “একটি দৃশ্য যা প্রতিফলিত করে প্রকৃত সৌদি মূল্যবোধ। আমাদের কেবিন ক্রু প্রবীণ যাত্রীকে পুরো ফ্লাইট জুড়ে সেবা করেছেন সৌদি আতিথেয়তার মর্যাদা রেখেই।”

মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি (Viral Post)। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ যাত্রীটি একেবারেই নিজে খেতে পারছেন না, সম্ভবত শরীরের কাঁপুনি বা পারকিনসনস রোগে আক্রান্ত। সেই অসহায় মুহূর্তে বিমানকর্মীর শান্ত, সংযত আচরণ যেন মানবিকতার এক নিখাদ প্রতীক হয়ে ওঠে।

সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যায়। এক ব্যবহারকারী লেখেন, “ধন্যবাদ সৌদি গ্রুপকে, সবসময় এমন যোগ্য ও মানবিক কর্মীদের নিয়োগ করার জন্য।” আরেকজন লেখেন, “ঈশ্বর ওঁকে সুস্থ করুন। স্পষ্ট বোঝা যাচ্ছে, ওঁর হাতে নিয়ন্ত্রণ নেই, সম্ভবত পারকিনসনসের সমস্যা।” তৃতীয় এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, “ঈশ্বর তাঁদের আরও শক্তি দিন।”

কেউ লিখেছেন, “এই ভিডিও শুধু একটি দৃশ্য নয়, এটি আমাদের শেখায় কীভাবে সহানুভূতি ও শ্রদ্ধা দিয়ে একজন মানুষকে মর্যাদা দেওয়া যায়।” বিমানের কর্মীর পরিচয় জানা যায়নি, কিন্তু তাঁর এই আচরণই এখন সৌদি আতিথেয়তার মুখ। যেখানে বিলাসিতা নয়, বরং যত্নই আসল সম্মান।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোয় সৌদি আরব তার সামাজিক ভাবমূর্তি বদলানোর চেষ্টায় নানা উদ্যোগ নিচ্ছে—এই ভিডিওটি তারই প্রতীক। আভিজাত্যের আড়ালে মানবতার আলো ফুটে উঠল এক সাধারণ বিমানের কেবিনে, এক কর্মীর হাতে এক চামচ ভাতের মধ্যে।


```