Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালিকের চলন্ত গাড়ির পিছনে অসহায় দৌড় পোষ্যর, ভাইরাল সেই ভিডিও, ক্ষোভে ফেটে পড়লেন পশুপ্রেমীরা

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। সকলে কুকুরটির মালিকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তুলেছেন। 

মালিকের চলন্ত গাড়ির পিছনে অসহায় দৌড় পোষ্যর, ভাইরাল সেই ভিডিও, ক্ষোভে ফেটে পড়লেন পশুপ্রেমীরা

শেষ আপডেট: 6 July 2025 19:53

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার ফরিদাবাদে ঘটা এক পশু নির্যাতনের এক ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাস্তার মাঝে পোষা কুকুরকে গাড়ি থেকে ফেলে রেখে চলে যায় মালিক, আর অসহায় কুকুরটি প্রায় ২ কিলোমিটার ধরে গাড়ির পেছনে দৌড়তে থাকে। গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন এক প্রত্যক্ষদর্শী। সেটাই পরে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি প্রথম শেয়ার করা হয় "@TheViditsharma" নামের এক্স অ্যাকাউন্ট থেকে। ওই পোস্টে দাবি করা হয়, ঘটনাটি ঘটেছে কিউআরজি হাসপাতালের কাছে, দুপুর ১২:৩০ নাগাদ।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ধূসর রঙের গাড়ি রাস্তা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, আর তার পেছনে প্রাণপণ দৌঁড়াচ্ছে এক পোষা কুকুর, যাকে কিছুক্ষণ আগেই সেই গাড়ি থেকেই নামিয়ে দেওয়া হয়েছে। চিৎকার করতে করতে প্রাণপণে দৌড়চ্ছে সে।

ভিডিওতে স্পষ্টভাবে শোনা যাচ্ছে, এক মহিলা বলছেন দুই কিলোমিটার ধরে দৌঁড়াচ্ছে কুকুরটা, তবু গাড়ি থামছে না। কুকুরটা রাস্তার মধ্যে ছুটে যাচ্ছে আর চিৎকার করছে, কিন্তু মালিকের কোনও দয়ামায়া নেই।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অনেকেই একে “নিষ্ঠুর” ও “বিপজ্জনক” বলে অভিহিত করেছেন। সকলে কুকুরটির মালিকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তুলেছেন। ব্যস্ত রাস্তায় এক অসহায় প্রাণীকে ফেলে দিয়ে চলে যাওয়া মানে তাকে গাড়ি চাপা পড়া বা বেওয়ারিশ পশুদের আক্রমণের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া।

একজন মন্তব্য করেছেন, "মানুষ এত নিষ্ঠুর হয় কী করে? এটা তো ছোট একটা শিশুকে রাস্তায় ফেলে দেওয়ার মতোই। এখন সে একা পৃথিবীর সব কিছু সামলাবে?” আরেকজন লিখেছেন, "মানবিকতা এখন মৃত।"

দেশজুড়ে পশুপ্রেমীরা এই ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন। অনেকেই অনুরোধ করছেন, যদি কেউ গাড়ির চালকের সম্পর্কে কিছু জানেন, তাহলে যেন সামনে আসেন। তাঁদের মতে, “এই ধরনের অমানবিক আচরণের কড়া শাস্তি হওয়া উচিত। নয়তো এই প্রবণতা থামবে না।”


```