
দুর্ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের মাদুরভোয়াল-তাম্বারাম এলিভেটেড বাইপাসে।
শেষ আপডেট: 20 November 2024 13:35
দ্য ওয়াল ব্যুরো: বিএমডব্লুউর ধাক্কায় সেতু থেকে ১০০ মিটার ছিটকে পড়লেন এক ব্যক্তি। তিনি একটি টিভি চ্যানেলের ক্যামেরা পার্সন। মঙ্গলবার রাতে দুর্ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ।
দুর্ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের মাদুরভোয়াল-তাম্বারাম এলিভেটেড বাইপাসে। দুর্ঘটনার পর থেকেই বিএমডব্লউর চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটি।
পুলিশ সূত্রের খবর, মৃত তরুণের নাম প্রদীপ কুমার। তিনি একটি টিভি চ্যানেলের ক্যামেরাপার্সন। পাশাপাশি ব়্যাপিডো ড্রাইভার হিসেবে অবসর সময়ে বাইক চালাতেন।
জানা যাচ্ছে, বাইপাসে দ্রুতগতিতে থাকা বিএমডব্লুউর ধাক্কায় বাইক আরোহী প্রদীপ প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু'টি দেখতে পেলেও প্রথমে কোনও দেহ খুঁজে পায়নি। পরে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে সেতুর নীচ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে।