Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নির্যাতিতার সন্তানের বাবা কে? জানতে ধর্ষণে অভিযুক্ত চারজনের ডিএনএ টেস্ট

সন্তানের জৈবিক বাবা কে, পরিচয় জানতে এবার আদালতের নির্দেশে চার অভিযুক্তর রক্তের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষায় পাঠাল পুলিশ।

নির্যাতিতার সন্তানের বাবা কে? জানতে ধর্ষণে অভিযুক্ত চারজনের ডিএনএ টেস্ট

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 9 November 2024 13:06

দ্য ওয়াল ব্যুরো: এক তরুণীকে অপহরণের পর ধর্ষণ এবং বিক্রির ঘটনা ঘটেছিল একাধিকবার। পরে কোনওমতে পালিয়ে বাড়ি ফিরে আসেন তরুণী। থানাতে অভিযোগও জানান। ইতিমধ্যে ধর্ষিতা তরুণী একটি কন্যা সন্তানের জন্মও দিয়েছে।

সন্তানের জৈবিক বাবা কে, পরিচয় জানতে এবার আদালতের নির্দেশে চার অভিযুক্তর রক্তের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষায় পাঠাল পুলিশ।


ঘটনাটি লখনউয়ের ঠাকুরগঞ্জ এলাকার। পুলিশ সূত্রের খবর, গত বছরের অক্টোবরে মেয়েটিকে অপহরণ করেছিল প্রকাশ নামে এক ব্যক্তি। বাড়িতে আটকে রেখে লাগাতার কয়েকদিন ধর্ষণের পর তাকে সাতীপুরের কমল কাপুরের কাছে বিক্রি করে দেয়। প্রকাশের মতো কমলও মেয়েটিকে কয়েকদিন ধর্ষণ করে এলাকারই যুবক শ্রবণ যাদবের কাছে বিক্রি করে দেয়। শ্রবণের পাশাপাশি তার সহকারী অবধেশ নামে অপর এক তরুণও একাধিকবার ধর্ষণ করে মেয়েটিকে।

পুলিশ সূত্রের খবর, গত বছরের ১০ সেপ্টেম্বর মেয়েটি কোনওভাবে সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসে। থানাতে ধর্ষণের অভিযোগও দায়ের করে চার অভিযুক্তর নামে। তদন্তে নেমে পুলিশ প্রকাশ, কমল, শ্রবণ ও অবধেশকে গ্রেফতার করে। 

লখনউয়ের ডিএসপি (পশ্চিমাঞ্চল) বিশ্বজিৎ শ্রীবাস্তব জানিয়েছেন, নির্যাতিতার কন্যা সন্তানের বাবার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে আদালতের নির্দেশে চার অভিযুক্তর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে। 


```