Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

হিন্দুরা অত্যন্ত সহনশীল, পড়শি দেশে হামলা নিয়ে কঠোর নিন্দা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের

ধনখড় বলেন, ওরা হল ভাড়াটে সৈনিক। যা মানবাধিকারের সম্পূর্ণ বিরোধী।

হিন্দুরা অত্যন্ত সহনশীল, পড়শি দেশে হামলা নিয়ে কঠোর নিন্দা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের

জগদীপ ধনখড়।

শেষ আপডেট: 18 October 2024 17:37

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুক্রবার তিনি বলেন, পড়শি দেশে হিন্দুরা আক্রান্ত দেখেও তথাকথিত নীতিশিক্ষকরা কেমন মূক-বধির হয়ে আছে। নয়াদিল্লিতে আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন ধনখড়।

ধনখড় বলেন, ওরা হল ভাড়াটে সৈনিক। যা মানবাধিকারের সম্পূর্ণ বিরোধী। আমরাও তেমন সহনশক্তিসম্পন্ন। এতটা সহ্যশক্তি বা সহ্য করে যাওয়া ঠিক নয়। একবার ভেবে দেখুন ওখানে যেভাবে উৎপাত চলছে, তার শিকার যদি আপনি হতেন, প্রশ্ন তোলেন উপরাষ্ট্রপতি।

একবার তাকিয়ে দেখুন কী বর্বরতা, অত্যাচার, আতঙ্কের মধ্যে কাটাতে হয়েছে ছেলে, মেয়ে এবং মহিলাদের। রাজ্যসভার চেয়ারম্যান আরও বলেন, দেখুন আমাদের পবিত্র ধর্মীয় স্থান, মন্দিরগুলিকেও কীভাবে অপবিত্র করা হয়েছে। ধনখড় এত কথা বললেও কোনও দেশের নাম অবশ্য করেননি। তবে তাঁর ইঙ্গিত যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের দিকে ছিল তা বোঝাই যায়।

তবে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানেও সংখ্যালঘু হিন্দু-খ্রিস্টানদের উপর অত্যাচারের মাত্রা কম নয়। একটি সমীক্ষা রিপোর্ট তুলে ধরে সংবাদ সংস্থা জানিয়েছে, পাকিস্তানে বসবাসকারী হিন্দু ও খ্রিস্টান মহিলা ও শিশুদের উপর শোষণ ও নিপীড়নের মধ্য দিয়ে থাকতে হয়। অপহরণ, জোর করে ধর্মান্তরণ, ধর্ষণ এবং জবরদস্তি বয়স্কদের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। 

ভাষণে ধনখড় বলেন, এ বিষয়ে এমন কিছু অশুভ শক্তি রয়েছে, যেগুলি সঙ্ঘবদ্ধভাবে আমাদের কালিমালিপ্ত করার চেষ্টা করে। তারা আন্তর্জাতিক মঞ্চে আমাদের দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু, ভারত কখনও মানবাধিকার নিয়ে কাউকে ভাষণ দেয় না, শিক্ষা দেওয়ার দায় তুলে নেয় না। ধনখড়ের কথায়, দেশভাগ, জরুরি অবস্থা জারি এবং ১৯৮৪ সালের শিখ দাঙ্গা হল সেইসব আতঙ্কের ঘটনা, যা স্বাধীনতার ভঙ্গুর দশাকে স্মরণ করিয়ে দেওয়ার অত্যন্ত প্রকৃষ্ট উদাহরণ।


```