Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

১০ দিনে এই প্রথম পাত পেড়ে খেলেন আটকে পড়া শ্রমিকেরা! রাতের মেনুতে কী কী গেল সুড়ঙ্গে

ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলেই আটকে থাকা শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

১০ দিনে এই প্রথম পাত পেড়ে খেলেন আটকে পড়া শ্রমিকেরা! রাতের মেনুতে কী কী গেল সুড়ঙ্গে

শেষ আপডেট: 21 November 2023 23:31

দ্য ওয়াল ব্যুরো: গত ১০ দিন ধরে উত্তরাখণ্ডের বিপর্যস্ত নির্মীয়মাণ টানেলে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। সোমবার রাত থেকে তাঁদের গরম খাবার দেওয়া শুরু হয়েছে। এবার মঙ্গলবার রাতে তাঁদের খাওয়ার জন্য পাঠানো হল ভেজ পোলাও, মটর পনিরের বন্দোবস্ত করা হল উত্তরাখণ্ড সরকারের তরফে। পাইপের মাধ্যমে সবার জন্য রাতের খাবার টানেলের ভিতরে পাঠানো হচ্ছে। সূত্রের খবর, ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলেই আটকে থাকা শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার পাতলা করে খিচুড়ি বানানো হয়েছিল। আর মঙ্গলবার দেওয়া হল ভেজ পোলাও, বাটার চাপাটি, মটর পনির। ৯দিন পর অবশেষে ঠিকঠাক পেটভর্তি খাবার পেলেন তাঁরা। রাঁধুনি সঞ্জিত রানা বলেছেন, “আমরা একজন মানুষের জন্য পরিমিত খাবার তৈরি করছি। সব খাবার কম মশলাদার এবং কম তৈলাক্ত। যারা ভিতরে আটকে আছেন, তাঁদের যেন হজমের কোনও সমস্যা না হয় ও শরীর ঠিক থাকে, সেইজন্যই কম মশলা ও তেল দিয়ে খাবার বানানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

রাঁধুনির দলের আর এক সদস্য বলেছেন, “আটকে পড়া শ্রমিকদের জন্য মটর পনির, ভেজ পলাও এবং দু’টি করে চাপাটি দিয়েছি আমরা। সবমিলিয়ে প্রায় ১৫০ প্যাকেট টানেলের ভিতরে পাঠানো হয়েছে। প্রতিটা খাবার ডাক্তাররা পরখ করে দেখছেন। তারপরেই শ্রমিকদের খাবার পাঠিয়েছি আমরা। ভিতরে যারা আটকে, তাঁদের হজমে কোনও সমস্যা হবে না এই খাবারে। উদ্ধারকারী দলের ইনচার্জ কর্নেল দীপক পাতিল বলেন, “বিকল্প লাইফলাইনের মাধ্যমে আমরা সুড়ঙ্গের ভিতরে খাবারের সঙ্গে মোবাইল এবং চার্জারও পাঠিয়েছি।”

উল্লেখ্য, সোমবার শ্রমিকদের উদ্ধারকার্যে সাহায‍্য করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ইন্টারন‍্যাশনাল টানেল এক্সপার্ট বা আর্ন্তজাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স। আটকে পড়া শ্রমিকদের সুস্থভাবে উদ্ধার করার বিষয়ে উত্তরাখণ্ডের মুখ‍্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ফোন করে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে আর্নল্ড ডিক্স জানান, “আমরা আটকে পড়া শ্রমিকদের ঠিক বের করে আনব। একটা সমাধান বের করার চেষ্টা হচ্ছে। আটকে থাকা ব‍্যক্তিদের কেবল উদ্ধার করা নয়, নিরাপদে উদ্ধার করাও জরুরি।


```