Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

উত্তরকাশীর সুড়ঙ্গে খোঁড়ার কাজ শেষ, ভেতরে ঢুকলেন উদ্ধারকারীরা, তৈরি গ্রিন করিডরও

খোঁড়ার কাজ শেষ। আর কিছুক্ষণের মধ্যেই উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে বাইরে বের করে আনা হবে গত ১৭ দিন ধরে আটকে থাকা ৪১ জন শ্রমিককে।

উত্তরকাশীর সুড়ঙ্গে খোঁড়ার কাজ শেষ, ভেতরে ঢুকলেন উদ্ধারকারীরা, তৈরি গ্রিন করিডরও

শেষ আপডেট: 28 November 2023 15:00

দ্য ওয়াল ব্যুরো: খোঁড়ার কাজ শেষ। আর কিছুক্ষণের মধ্যেই উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে বাইরে বের করে আনা হবে গত ১৭ দিন ধরে আটকে থাকা ৪১ জন শ্রমিককে।

এই মুহূর্তে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সুড়ঙ্গে প্রবেশ করেছেন উদ্ধারকারীরা। নিয়ে যাওয়া হয়েছে স্ট্রেচার। যুদ্ধকালীন তৎপরতায় সুড়ঙ্গের বাইরে প্রস্তুত যাবতীয় আযোজন। উদ্ধারের পরই তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হবে শ্রমিকদের। তৈরি রয়েছে অ্যাম্বুলেন্স সহ চিকিৎসকরা। তৈরি করা হয়েছে গ্রিন করিডরও।

গত ১৭ দিন ধরে সুড়ঙ্গের বাইরে অপেক্ষায় ছিলেন নিখোঁজ শ্রমিকদের পরিজনেরা। তাঁদের পাশাপাশি গত কয়েকদিন ধরে সুড়ঙ্গের বাইরে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রাও। পাহাড়ি মন্দিরে দেবতার পুজোও দেওয়া হয়। এদিন মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে সকাল থেকেই ভিড় বেড়েছে এলাকায়। পাহাড় থেকে ঘন ঘন ‘জয় মাতা দি’ স্লোগানও ওঠে।

গত ১২ নভেম্বর থেকে সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধারে দফায় দফায় অভিযান হয়েছে। আনা হয়েছিল বিদেশি যন্ত্রও। বারে বারে সামনে এসেছে বিভিন্ন বাধা। পাল্টা কৌশলও নিয়েছেন উদ্ধারকারীরা। উল্লম্বভাবে খোঁড়াখুঁড়ির পাশাপাশি ড্রিফট ড্রিলিং টেকনোলজিতে ছোট ছোট গর্তও খুঁড়ে পথ তৈরি করেছেন উদ্ধারকারীরা। এই ব়্যাট-হোল প্রযুক্তির মাধ্যমেই অবশেষে সাফল্য মিলল বলে মনে করা হচ্ছে।

খনন কাজের শেষ পর্যায়ে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হওয়ায় নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছিল সব মহলে। অবশেষে সেই খনন কাজ সম্পূর্ণ হওয়ায় স্বস্তির শ্বাস ফেলছেন উদ্ধারকারীরা। ন্য়াশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)-র সদস্য লেফটেন্যান্ট জেনারেল সায়েদ হাসনায়েন বলছেন, প্রধান বাধা আমরা অতিক্রম করতে পেরেছি। খননের কাজ শেষ। আর কিছুক্ষণের মধ্যেই আটকে থাকা ৪১ জন শ্রমিককে বের করে আনা হবে। আটকে থাকা শ্রমিকদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিন শ্রমিকও।


```