Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মহিলাদের পোশাকের মাপ নিতে পারবেন না পুরুষরা! দাবি উঠল উত্তরপ্রদেশে, রয়েছে আরও প্রস্তাব

মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। বিভিন্ন রাজ্য থেকেই প্রায় প্রতিদিন কোনও না কোনও খবর আসছে।

মহিলাদের পোশাকের মাপ নিতে পারবেন না পুরুষরা! দাবি উঠল উত্তরপ্রদেশে, রয়েছে আরও প্রস্তাব

নারী সুরক্ষায় উত্তরপ্রদেশে একাধিক প্রস্তাব - ফাইল ছবি

শেষ আপডেট: 8 November 2024 14:47

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের জামাকাপড়ের মাপ কোনও পুরুষ নিতে পারবেন না। এমনকী পার্লারে মহিলাদের চুল কাটার দায়িত্বেও যেন কোনও পুরুষ না থাকেন! এমন প্রস্তাব দিল উত্তরপ্রদেশের রাজ্য মহিলা কমিশন। নারী নিরাপত্তার ইস্যুতে গত মাসের শেষের দিকেই একটি বৈঠক করেছিল তাঁরা। সেই বৈঠকের পরই এই প্রস্তাব আনা হল। 

দেশে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। বিভিন্ন রাজ্য থেকেই প্রায় প্রতিদিন কোনও না কোনও খবর আসছে। নাবালিকা থেকে শুরু করে বৃদ্ধা, সব বয়সির মহিলারাই আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় উত্তরপ্রদেশের মহিলা কমিশন যে প্রস্তাব দিয়েছে তা নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে। 

গত ২৮ অক্টোবর এই সংক্রান্ত ইস্যুতে বৈঠক করে রাজ্যের মহিলা কমিশন। তাঁদেরই এক সদস্য সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, শুধু দর্জির দোকান বা পার্লার নয়, স্কুলবাস থেকে শুরু করে যোগা সেন্টার, সব জায়গাতেই মেয়েদের সুরক্ষা বৃদ্ধি করতে পদক্ষেপ নিতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁরা এও চান, কোনও জিম বা যোগা সেন্টারে যেন কোনও পুরুষ মহিলাদের ট্রেনিং না দেন। 

মহিলা কমিশনের বক্তব্য, পর্যবেক্ষণ করে দেখা গেছে এই ধরনের কাজের জায়গাতেই মহিলারা বেশি করে শ্লীলতাহানি বা যৌন হেনস্থার শিকার হন। বর্তমানে দেশে ব্যাপক হারে ধর্ষণের ঘটনা বাড়ছে। তাই আগে থেকে পদক্ষেপ নিয়ে এই প্রস্তাবকে সামনে রেখে তার ভিত্তিতে আইন তৈরি করার পরামর্শ দিয়েছে রাজ্য মহিলা কমিশন।   

এর পাশাপাশি স্কুলবাসগুলিতে নিয়ম করে সিসিটিভি লাগানো, যে সমস্ত দোকানে শুধুমাত্র মহিলাদের জিনিস পাওয়া যায় সেখানে বেশি করে মহিলা কর্মী নিয়োগ করার মতো প্রস্তাবও দিয়েছে মহিলা কমিশন। যদিও গোটা বিষয়টি এখনও প্রস্তাব আকারেই রয়েছে। শীঘ্রই সরকারের কাছে এই বিষয়গুলিকে মাথায় রেখে একটি নতুন আইন আনার দাবি জানানো হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। 


```