Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'এবার সোজা বুকে গুলি চলবে!' এনকাউন্টারে জখম অপরাধীকে হাসপাতালে হুমকি উত্তরপ্রদেশ পুলিশের

মন্দিরের ঘন্টা চুরির করার অপরাধে এক চোরকে বুকে গুলি করে মারার হুমকি উত্তরপ্রদেশ পুলিশের।

'এবার সোজা বুকে গুলি চলবে!' এনকাউন্টারে জখম অপরাধীকে হাসপাতালে হুমকি উত্তরপ্রদেশ পুলিশের

অপরাধীকে শাসানি পুলিশের

শেষ আপডেট: 4 November 2024 16:45

দ্য ওয়াল ব্যুরো: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপি শাসিত রাজ্যে বেড়েই চলেছে অপরাধ! প্রশ্নের মুখে পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। পুলিশও আইনের তোয়াক্কা না করেই শাস্তি দিতে এনকাউন্টারের রাস্তাই বেছে নিচ্ছেন। সে জেল হেফাজতই হোক বা কোনও নির্জন এলাকা, আইন ভেঙে অপরাধীদের গুলি করে মারার প্রবণতা বাড়ছে পুলিশের। এই তালিকায় সবার প্রথমে উঠে এসেছে যোগীরাজ্য উত্তর প্রদেশের নাম।

এবার মন্দিরের ঘন্টা চুরির করার অপরাধে এক চোরকে বুকে গুলি করে মারার হুঁশিয়ারি উত্তরপ্রদেশ পুলিশের। সূত্রের খবর সপ্তাহখানেক আগেই সম্বলের একটি মন্দির থেকে চুরির অপরাধে অভিযুক্ত শওকিনকে পুলিশ গ্রেফতার করতে গেলে বাধে বিপত্তি। 

পাল্টা চোখে ধুলো দিয়ে পালাতে গেলে অভিযুক্তকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। পায়ে গুলি লাগলে জেলা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

হাসপাতালে দেখতে এসে সম্বলের পুলিশ সুপার প্রথমে স্ট্রেচারে শুয়ে থাকা অভিযুক্তের শারীরিক অবস্থার কথা জানতে চান এবং পরে শওকিনকে শাসানি দিয়ে বলেন, ‘আগেরটা পায়ে লেগেছে, বেশি বাড়াবাড়ি করলে এবার বুকে গুলি লাগবে।’

পুলিশ সুপারের সঙ্গে অভিযুক্তর কথোপকথনের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

ভিডিওতে দুজনের কথোপকথনের ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। দেখা যাচ্ছে পুলিশের সামনে কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছে অভিযুক্ত।

এরপর পুলিশ সুপার নিজে অভিযুক্তকে প্রশ্ন করেন, এরপর এমন করলে কী হবে? সে জানায় আমার বুকে গুলি করে খুন করা হবে।

অভিযুক্তর নামে পুলিশের কাছে একাধিক চুরির অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগেও অনেকবার জেল খেটেছে সে। জেরায় পুলিশকে সে জানিয়েছে, মন্দিরের প্রণামী বাক্স চুরি করাই ছিল তার কাজ।


```