Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বাপের বাড়ি থেকে ফিরতে চাইছে না স্ত্রী, রাগে শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে খুন জামাইয়ের!

দিন কয়েক আগেই অশান্তি হওয়ায় বাপের বাড়িতে চলে আসেন তাঁর স্ত্রী পুনম। ফোনে যোগাযোগ করলেও ঠিক মতো কথা হচ্ছিল না। এদিকে স্ত্রীও বাড়ি ফেরার কোনও কথা বলছিলেন না। তাই তাঁকে নিতে ওই ব্যক্তি শ্বশুরবাড়ি চলে যান। 

বাপের বাড়ি থেকে ফিরতে চাইছে না স্ত্রী, রাগে শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে খুন জামাইয়ের!

শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে খুন করল জামাই

শেষ আপডেট: 3 July 2025 13:25

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী বাড়ি ফিরতে রাজি নয়, রাগে শ্বশুর- শাশুড়িকে কুপিয়ে খুন করল জামাই। বুধবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh Murder Case) বিজয় খেদা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম জগদীপ সিংহ। দিন কয়েক আগেই অশান্তি হওয়ায় বাপের বাড়িতে চলে আসেন তাঁর স্ত্রী পুনম। ফোনে যোগাযোগ করলেও ঠিক মতো কথা হচ্ছিল না। এদিকে স্ত্রীও বাড়ি ফেরার কোনও কথা বলছিলেন না। তাই তাঁকে নিতে ওই ব্যক্তি শ্বশুরবাড়ি চলে যান। কিন্তু তারপরও পুনম ফিরতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন জগদীপ। আরও কয়েকদিন বাবা-মায়ের সঙ্গে থাকতে চান বলে স্বামীকে জানান।

এরপরই রাগের বশে শ্বশুর আনন্দরাম (৮০) এবং শাশুড়িকে (৭৫) ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন (Uttar Pradesh Murder Case)। বৃদ্ধ দম্পতির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশে খবর দেন। জগদীপ পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।

ডেপুটি কমিশনার অফ পুলিশ অশীষ শ্রীবাস্তব জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিহারের (Bihar Murder Case) ঔরঙ্গাবাদ জেলার নবীনগরের এক ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে। মাত্র ৪৫ দিন আগে বিয়ে হয়েছে। স্বামী বোনের বাড়ি থেকে ফিরছিলেন, ফোন করে স্ত্রীকে বলেছিলেন বাইকে কাউকে পাঠাতে। সেই পথেই গুলি করে খুন করা হল তাঁকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই নববধূ নিজেই প্রেমিক মামার সঙ্গে মিলে সুপারি কিলার ভাড়া করে স্বামীকে খুন করিয়েছেন।

অন্যদিকে, দিল্লির (Delhi Lajpat Nagar) লাজপত নগরের একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। পরিচারককে কড়া ভাষায় বকুনি দিয়েছিলেন গৃহকর্ত্রী। রাগের মাথায় সেই মহিলা ও তাঁর কিশোর ছেলেকে গলা কেটে খুন করে সেই পরিচারক। পুলিশ ইতিমধ্যেই মুকেশ (২৪) নামের ওই যুবককে আটক করেছে। মুকেশ ওই দম্পতির গাড়ি চালাত এবং দোকানের কাজেও সাহায্য করত। ঘটনার পর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। তখনই সে স্বীকার করে যে, রুচিকা তাকে বকার পর সে ওই দু’জনকে খুন করেছে। পুলিশ এখনও খুনের আসল কারণ ও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে।


```