Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রিল বানানোর নেশাই কাল! উত্তর প্রদেশের হাইওয়েতে আগুন ধরিয়ে দিলেন যুবক, তারপর…

উত্তরপ্রদেশের ফতেপুরে ন্যাশনাল হাইওয়েতে আগুন ধরিয়ে দেন যুবক।

রিল বানানোর নেশাই কাল! উত্তর প্রদেশের হাইওয়েতে আগুন ধরিয়ে দিলেন যুবক, তারপর…

হাইওয়েতে আগুন ধরিয়ে রিলস বানানোর চেষ্টা যুবকের

শেষ আপডেট: 30 December 2024 20:07

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় নিজেকে জনপ্রিয় করে তুলতে মানুষ কত কিছুই করেন। জীবন বাজি রাখতেও পিছপা হন না অনেকে। এবার নতুন বছরকে স্বাগত জানাতে উত্তর প্রদেশের রাস্তায় আগুন ধরিয়ে দিলেন এক যুবক। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেটি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।

হাতেগোনা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই পুরনো বছরকে আলভিদা জানিয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছে ২০২৫। নতুন বছরকে কে কেমনভাবে কাটাবেন, তা নিয়ে প্ল্যান সারা হয়ে গেছে। মোটামুটি সকলেই নতুন বছরকে স্বাগত জানাতে কমবেশি প্ল্যানিং করেছেন। কেউ কেউ আবার নতুন বছরকে স্বাগত জানাতে বানাচ্ছেন রিলস। আর সেই রিলস বানাতে গিয়েই বড়সড় কাণ্ড ঘটাল যোগী রাজ্যের বাসিন্দা শেখ বিলাল।

জানা গেছে, নিজের ইন্সটাগ্রাম পেজে রিলস বানানোর জন্য উত্তরপ্রদেশের ফতেপুরে ন্যাশনাল হাইওয়েতে আগুন ধরিয়ে দেন যুবক। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, হাইওয়ের মাঝে গাড়ি দাঁড় করিয়ে পেট্রোল ঢেলে ২০২৪ লেখার চেষ্টা করেন তিনি। পরে সেটিতে আগুন লাগিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

ভিডিও ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। মুহূর্তে সেটি নজরে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে ফতেপুর পুলিশ বিলালকে গ্রেফতার করে। পরে হাইওয়েতে যেখানে পেট্রোল ঢেলে আগুন জ্বালানো হচ্ছিল সেখানে পুলিশ মোতায়েন করা হয়। ফাঁকা করে দেওয়া হয় রাস্তা। জানা গেছে, প্রথম থেকে সবকিছু ঠিকঠাক করলেও শেষমেশ পুরো ভিডিও ঠিকমতো ক্যামেরাবন্দি করতে পারেননি তিনি।  

সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা বজায় রাখতে অনেকেই অনেক কাণ্ড ঘটান। এর আগে মিরাটের বাসিন্দা ইন্তেজার আলি নামে এক ব্যক্তিকে তাঁর এসইউভি গাড়ি নিয়ে স্টান্ট দিতে দেখা গেছিল। তিনি তাঁর গাড়ির ছাদ প্রথমে কাদা দিয়ে ভরাট করেন। এরপরে কাদা রাস্তার উপর দিয়ে গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে দেন। গাড়িটি চলতে শুরু করলে, ছাদ থেকে কাদা চারদিকে উড়তে দেখা যায়। যার জেরে আশপাশের লোকজন বিরক্ত হন।


```