Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'পাগড়ি ডাস্টবিনে ফেলে দিয়েছিল, খেতে দিত না', ডিটেনশন ক্যাম্পের ঘটনা ব্যাখ্যা তরুণের

রবিবার যে ১১২ জন ভারতীয় দেশে ফিরেছেন তাদের মধ্যে ছিলেন জতিন্দর। অবৈধভাবে আমেরিকা পৌঁছনোর পরই তিনি গ্রেফতার হয়েছিলেন।

'পাগড়ি ডাস্টবিনে ফেলে দিয়েছিল, খেতে দিত না', ডিটেনশন ক্যাম্পের ঘটনা ব্যাখ্যা তরুণের

ফাইল ছবি

শেষ আপডেট: 17 February 2025 11:39

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দফায় ১০৪ জন, গত শনিবার দ্বিতীয় দফায় ১১৬ জন এবং রবিবার তৃতীয় দফায় ১১২ জন অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। এই সকল নাগরিক পাঞ্জাব, হরিয়ানা ছাড়াও গুজরাত, হিমাচল, উত্তরাখণ্ডের বাসিন্দা। ইতিমধ্যে যারা আমেরিকা থেকে ফিরেছেন তাঁদের অনেকেই দাবি করেছেন, কীভাবে তাঁদের 'অত্যাচার' করা হয়েছে সে দেশের ডিটেনশন ক্যাম্পে। এমনই আরও এক ঘটনার উল্লেখ করলেন জতিন্দর সিং নামের এক ২৩ বছরের তরুণ। 

রবিবার যে ১১২ জন ভারতীয় দেশে ফিরেছেন তাদের মধ্যে ছিলেন জতিন্দর। অবৈধভাবে আমেরিকা পৌঁছনোর পরই তিনি গ্রেফতার হয়েছিলেন এবং ডিটেনশন ক্যাম্পে প্রায় ২ সপ্তাহ ছিলেন। দেশে ফিরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জতিন্দর। সেখানে তিনি জানিয়েছেন, ক্যাম্পে থাকাকালীন তাঁর সঙ্গে কী কী হয়েছিল। 

জতিন্দরের দাবি, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার পরই তাঁর পাগড়ি জোর করে খুলে নেয় মার্কিন সেনা। বারবার বলা সত্ত্বেও তা ফেরত দেওয়া দূর, ডাস্টবিনে ফেলে দেয় তাঁরা! এরপর বেশ কয়েকদিন তাঁকে ঠিক মতো খেতে দেওয়া হয়নি, মারধরও করা হয়েছে। যুবক এও জানিয়েছেন, প্রচণ্ড খিদের মধ্যে তাঁকে শুধু একটি চিপসের প্যাকেট এবং জুস দেওয়া হত। আর কোনও খাবার পেতেন না তিনি। 

অবৈধভাবে আমেরিকা যাওয়া সকল ভারতীয়ই জানিয়েছেন তাঁরা এজেন্টকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন। জতিন্দরও তার ব্যতিক্রম নন। তিনি ৫০ লক্ষ টাকা দিয়ে আমেরিকা গেছিলেন বলে জানিয়েছেন। পানামার জঙ্গলে রাত কাটাতে হয়েছে তাঁকে, তারপর মেক্সিকো বর্ডার পার করে আমেরিকা প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে সীমান্তেই তিনি ধরা পড়েন। এর আগে দু'দফায় দেশে ফেরানো অবৈধ ভারতীয়দের পায়ে-কোমরে চেন বেঁধে তোলা হয়েছিল বিমানে। এবারও সেই কাজ করা হয়েছে বলে দাবি করেছেন জতিন্দর।

অনেক আমেরিকা-ফেরত ভারতীয়রা বলেছেন তাঁদের বাক্সের মতো বিমানে ধাক্কা মেরে ঢোকানো হয়েছে। এইসব নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া, মার্কিন প্রশাসনকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এমন অভিযোগ এলে তাঁরা উচ্চ পর্যায়ে অভিযোগ জানাবেন। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়নি নয়াদিল্লি। 


```