Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

স্বামীর সঙ্গে ঝামেলা, রাগে তিন সন্তানকে মেরে কুয়োয় ফেলে দিল মা! বিহারের ঘটনায় শোরগোল

পুলিশ জানতে পেরেছে, সন্তানদের মারধর করে বাড়ির কাছে কুয়োয় ফেলে দিয়েছিলেন মহিলা।

স্বামীর সঙ্গে ঝামেলা, রাগে তিন সন্তানকে মেরে কুয়োয় ফেলে দিল মা! বিহারের ঘটনায় শোরগোল

ফাইল ছবি

শেষ আপডেট: 25 February 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: স্বামীর সঙ্গে তুমুল ঝামেলা (Fight With Husband)। রাগের বশে সন্তানদেরই খুন করল মা! বিহারের (Bihar Incident) এই ঘটনায় ব্যাপক শোরগোল।

পুলিশ জানতে পেরেছে, সন্তানদের মারধর করে বাড়ির কাছে কুয়োয় ফেলে দিয়েছিলেন মহিলা। এবার তাদের খুন করে কুয়োয় ফেলে দেওয়া হয়েছে নাকি, আধমরা অবস্থায় কুয়ো ফেলার পর তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। 

বিহারের সমস্তিপুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ জানিয়েছে, চন্দনের সঙ্গে তাঁর স্ত্রী সীমা দেবীর গত কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল। তা নিয়ে মন খারাপ ছিল সীমার। ঘটনার দিন নতুন করে প্রবল ঝামেলা হয় তাঁদের মধ্যে। তারপরই স্বামীকে কিছু না বলতে পেরে রাগের বশে তিন সন্তানদের ব্যাপক মারধর করেন সীমা। তারপর তাদের কুয়োয় ফেলে দেন। 

প্রথমে বাড়ির বাকি সদস্যদের সীমা জানিয়েছিলেন, বাচ্চারা নাকি হারিয়ে গেছে। তাতে সন্দেহ হয় তাঁদের। এরপরই পুলিশে খবর দেওয়া হলে চাপের মুখে সত্যিটা স্বীকার করে ফেলেন সীমা। নিজেই পুলিশকে নিয়ে যান ওই কুয়োর কাছে। সেখান থেকে তিনজনের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের নাম তরুণ (৬), তানিয়া (৪), তানিষ্ক (২)।


```