Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

স্কুটারে চেপে হেনস্তাকারীকে ধাওয়া! একের পর এক চড় কষিয়ে অশ্লীল মন্তব্যের উপযুক্ত জবাব দিলেন মহিলা

বাজারের মাঝখানে হেনস্তাকারীকে দাঁড় করিয়ে অপমানের যোগ্য জবাব দিয়েছেন মহিলা। অভিযোগ, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন।

স্কুটারে চেপে হেনস্তাকারীকে ধাওয়া! একের পর এক চড় কষিয়ে অশ্লীল মন্তব্যের উপযুক্ত জবাব দিলেন মহিলা

ভাইরাল হওয়া ভিডিওর অংশ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 17 October 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো: স্কুটারে চেপে এসে প্রথমে দাঁড় করালেন লোকটিকে, তারপর একের পর এক থাপ্পড় (woman confronts moleste)। টিটকারি বা অশ্লীল মন্তব্য করে অপমান করলে হেনস্তাকারীকে কোনওভাবেই ছেড়ে দেওয়া হবে না, বরং প্রতিবাদ করতে হবে - বুঝিয়ে দিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক মহিলা।

বৃহস্পতিবার ফতেহপুরের জয়ন্তী মার্কেট এলাকার ওই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাজারের মাঝখানে হেনস্তাকারীকে দাঁড় করিয়ে অপমানের যোগ্য জবাব দিয়েছেন মহিলা। অভিযোগ, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মহিলা ব্যক্তিটিকে অপমানজনক মন্তব্যের জন্য একের পর এক থাপ্পড় মারছেন। অভিযোগ করেছেন, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় তাঁকে হেনস্থা করেছেন।

প্রথমে মহিলা কোনও প্রতিক্রিয়া দেখাননি, কিন্তু যখন হেনস্তাকারী তার প্রতি অশ্লীল মন্তব্য করতেই থাকেন, তখন তিনি রেগে গিয়ে স্কুটিতে তার পিছনে ধাওয়া করেন। বাজারের মাঝখানে তাঁকে পথ আটকান এবং বারবার থাপ্পড় মেরে বুঝিয়ে দেন আবার এমন মন্তব্য করলে তাঁর ফল ভাল হবে না। ভিডিওতে দেখা যায়, বহু মানুষ তাঁদের চারপাশে ভিড় করেছে।

এক সময় সেখানে উপস্থিত লোকজন মহিলা ও হেনস্তাকারীর মধ্যে পরিস্থিতি শান্ত করার চেষ্টায় উদ্যত হন এবং ওই ব্যক্তিকে সেখান থেকে চলে যেতে বলেন।

গত মাসে, মহারাষ্ট্রের থানেতে ৫৪ বছর বয়সি এক ব্যক্তি নাবালিকাকে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার হন। সেই ঘটনায় ওই নাবালিকা এবং তার মা জুতো দিয়ে অভিযুক্তকে মারধর করেন। সেই ঘটনারও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

জুলাইয়ে, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এক হেনস্তাকারীকে স্থানীয়রা গলা জুতোর মালা, মুখে গোবর লেপে এবং মাথায় পচা ডিম ফাটিয়ে শাস্তি দেন। তারপর পুলিশের হাতে তুলে দেন।


```